আঃ রাজ্জাক, জয়পুরহাট:
জয়পুরহাটের আক্কেলপুর গুডুম্বা গ্রামে নিঃসন্তান দম্পতি পান্না বেগমের (৩০) গলাকাটা লাশ উদ্ধার করেছে আক্কেলপর থানা পুলিশ। মঙ্গলবার (৭ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার রায়কালী ইউনিয়নের গুডুম্বা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। স্বামী সিরাজুল ইসলাম লালু মিয়ার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পান্না বেগম রায়কালি ইনিয়নের গুডুম্বার গ্রামের সিরাজুল ইসলাম ওরফে লালুর স্ত্রী। সিরাজুল ইসলাম গ্রামের মসজিদে শবে বরাতের নামাজ পড়তে গিয়েছিলেন। নামাজ পড়ে এসে দেখেন গলাকাটা অবস্থায় স্ত্রীর লাশ বিছানায় পড়ে আছে। স্ত্রীর গলা কাটা লাশ দেখতে পেয়ে চিৎকার দিলে প্রতিবেশিরা ছুটে এসে পরে আক্কেলপর থানা পুলিশকে জানালে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়৷
সন্তান না হওয়ায় স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে স্বামী সিরাজুল ইসলাম। মাঝে মাঝে আমার মেয়েকে নির্যাতন করত। জমি বিক্রি করে নিয়ে আসতে বলে সে ঠান্ডা মাথায় আমার মেয়েকে হত্যা করেছে ৷ পরিবার পরিচালনার ক্ষেত্রেও শ্বশুরবাড়ির লোকদের অনেক হস্তক্ষেপ করত। স্বামীর কটাক্ষে তিনি বিরক্ত ছিলেন বলেও উল্লেখ করেন নিহত পান্নার মা। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী সিরাজুল ইসলাম (৩৭) ও সিরাজুলের বড় ভাই আসাদ (৪৫) আসাদের ছেলে ও স্ত্রীসহ চার জনকে থানায় নেওয়া হয়েছে।
আক্কেলপুর থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে বুধবার ৮ মার্চ সকালে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতাল মর্গে পাঠাই। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে। তবে হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
Leave a Reply