1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
উখিয়ায় বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ আটক ২ - R STAR TV
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

উখিয়ায় বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ আটক ২

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ২২৯ Time View

কক্সবাজার-টেকনাফ সড়কের কুমির প্রজেক্টের প্রবেশমুখে যাত্রীবাহী গাড়ি তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ দুইজনকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে এক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন টেকনাফ উপজেলা হ্নীলা ইউনিয়নের কাটাখালী গ্রামের মৃত আব্দুর শুক্কুরের ছেলে আব্দুল করিম (৩১), লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার গাজির বিল গ্রামের জুবিল হকের ছেলে মোঃ সুমন (৩০)। আটককৃতদের নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।রবিবার রাতে কক্সবাজার-টেকনাফ সড়কে এ অভিযান চালানো হয়। এ অভিযানে নেতৃত্ব দেন ঘুমধুম পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আল আমিন।

এ ব্যাপারে ঘুমধুম ফাঁড়ির ইনচার্জ সোহাগ রানা বলেন আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি