1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কারিগরি শিক্ষার প্রসারে ৭৫ কোটি টাকা অনুদান দেবে জাপান - R STAR TV
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

কারিগরি শিক্ষার প্রসারে ৭৫ কোটি টাকা অনুদান দেবে জাপান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ১৬৩ Time View

কারিগরি শিক্ষা সরঞ্জাম উন্নতিকরণ প্রকল্প’র জন্য বাংলাদেশকে ৯৯১ মিলিয়ন ইয়েন (আনুমানিক ৭৫.০৯৫ কোটি টাকা) অনুদান দেবে জাপান।

এ ব্যাপারে বাংলাদেশ ও জাপান সরকারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর শের-এ-বাংলা নগরে ইআরডি কার্যালয়ের সোমবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শরিফা খান ও জাইকার বাংলাদেশ অফিসের মুখ্য প্রতিনিধি ইচিগুচি তোমোহিদে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ (টিটিটিসি), ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট (ডিপিআই) ও ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিটের (ডিএমআই) ল্যাবরেটরির যন্ত্রপাতি আধুনিকায়নের জন্য এই অনুদান ব্যবহার করা হবে। নির্ধারিত প্রযুক্তির (ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল ও কম্পিউটার ) সরঞ্জামাদি স্থাপন এবং ল্যাবরেটরি/ওয়ার্কশপ সংস্কারের জন্য এই অনুদান ব্যবহার করা হবে। উল্লেখিত পলিটেকনিক ইনস্টিটিউটসমুহে এই বিষয়গুলোর শিক্ষক/প্রশিক্ষকদের সক্ষমতা বৃদ্ধিও এ প্রকল্পের অন্তর্গত।

জাপান বাংলাদেশের একক বৃহত্তম উন্নয়ন অংশীদার। বাংলাদেশের উন্নয়নে দেশটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সহজ শর্তে ঋণদান ছাড়াও জাপান বাংলাদেশকে মানবসম্পদ উন্নয়ন, আর্থ-সামাজিক উন্নয়ন ও পরিবেশ সুরক্ষাসহ উল্লেখযোগ্য পরিমাণ অনুদান প্রদান ও বিভিন্ন প্রকল্পে কারিগরি সহায়তা দিয়ে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি