1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শরীয়তপুরে বজ্রপাতে নিহত ৩, আহত শিশু - R STAR TV
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

শরীয়তপুরে বজ্রপাতে নিহত ৩, আহত শিশু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ১৭৬ Time View

শরীয়তপুরের জাজিরা ও ভেদরগঞ্জ উপজেলায় বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় সুরা নামের দুই বছরের এক শিশু আহত হয়েছে।
বুধবার দুপুরে জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নে এবং ভেদরগঞ্জ মহিষার ও ছয়গাও ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের উমরদি মাদবরকান্দি গ্রামের জাহাঙ্গীর মোল্লার ছেলে সিফাত মোল্লা বাড়ির পাশের মাঠে কৃষি কাজ করার সময় বজ্রপাত ঘটলে গুরুতর আহত হন। স্থানীয়রা জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া কাচারিকান্দি গ্রামের সেলিম শেখের মেয়ে সুরা নিজ ঘরে খেলার সময় বজ্রপাতে গুরুতর আহত হয়। পরে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করে।

অন্যদিকে, ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের মহিষার গ্রামের মোসলেম মালের স্ত্রী আনোয়ারা বেগম মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে নিহত হন। নাজিমপুরে মাছের প্রজেক্টে খাদ্য দিতে গিয়ে সৌদিআরব প্রবাসী নাদিম মুন্সি নামে এক যুবক বজ্রপাতে নিহত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি