1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চিত্রনায়িকা মাহিয়া মাহী ও তার স্বামীর বিরুদ্ধে দুই মামলা - R STAR TV
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

চিত্রনায়িকা মাহিয়া মাহী ও তার স্বামীর বিরুদ্ধে দুই মামলা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ১৭৫ Time View

মারধর, ভাঙচুর, চাঁদাবাজিসহ ডিজিটাল নিরাপত্তা আইনে চিত্রনায়িকা মাহিয়া মাহী ও তার স্বামী রকিব সরকারের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) রাতে গাজীপুর মেট্রোপলিটন বাসন থানায় এ মামলা দুটি দায়ের করা হয়। ওই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রোকন মিয়া বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন।

এছাড়া মারধর, ভাঙচুর, চাঁদাদাবি ও জমি দখলের অভিযোগে তাদের বিরুদ্ধে হুকুমের আসামি করে আরও একটি মামলা করেন স্থানীয় ইসমাইল হোসেন নামের এক ব্যক্তি। এ মামলায় ২৮ জনকে আসামি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশ উপ-পুলিশ কমিশনার মো. আবু তোরাব মোহাম্মদ শামসুুদ্দিন। তিনি বলেন, শুক্রবার রাতেই মামলা দুটি দায়ের করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

চিত্র নায়িকা মাহিয়া মাহী তার স্বামী রকিব সরকারের সঙ্গে সম্প্রতি সৌদি আরব গিয়েছেন ওমরা হজ পালন করতে। সেখান থেকে শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে স্বামী রকিব সরকারের গাড়ির শোরুমে হামলা ও ভাঙচুরের অভিযোগ তুলেন।

ফেসবুক লাইভে তিনি দাবি করেন, তার স্বামীর ব্যবসা প্রতিষ্ঠান সনিরাজ কার প্যালেস নামের গাড়ির শোরুমের গেট ভেঙে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ইসমাইল হোসেন ও মামুন সরকারের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে অভিযোগ করেন মাহিয়া মাহী। এ সময় গাজীপুর মেট্টোপলিটন পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তুলেন মাহী। শনিবার দেশে ফিরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরবেন বলেও জানিয়েছিলেন মাহী ও রকিব সরকার।

গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চিত্রনায়িকা মাহিয়া মাহী পুলিশের বিরুদ্ধে ঢালাও অভিযোগ করেছেন, মিথ্যা বলে মানুষের সহানুভূতি নেওয়ার চেষ্টা করেছেন। অথচ মাহী বা তার স্বামী জমিজমা সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আমার কাছে আসেননি। যাদের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন, তাদেরও আমি চিনি না। ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশ তাদের বিরুদ্ধে মামলা করেছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, শুক্রবার ভোরে বিষয়টি জানার সাথে সাথেই সেখানে পুলিশ পাঠানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দু’পক্ষই পালিয়ে যায়। জমি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটে। ইসমাইল হোসেনসহ তার পক্ষের বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় শুক্রবার রাতে আহত ইসমাইল বাদী হয়ে ২৮ জনের বিরুদ্ধে বাসন থানায় একটি মামলা দায়ের করেছেন। এ বিষয়ে তদন্ত চলছে।

মাহীর ফেসবুক লাইভের পর সংবাদ সম্মেলন করেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন। তিনি সংবাদ সম্মেলনে পাল্টা অভিযোগ তুলে বলেন, রকিব সরকার তার প্রায় সোয়া ১১ শতাংশ জমি দখল করে গাড়ির শো-রুম করেছেন। সরকারের বিভিন্ন দপ্তরে তিনি এ বিষয়ে অভিযোগ দিয়েছেন, বিষয়টি মীমাংসার জন্য দফায় দফায় চেষ্টাও করা হয়। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে নতুন কিছু গাড়ি রকিব সরকারের লোকজন ওই শো-রুমে উঠাতে থাকে।

তিনি বলেন, এমন খবর পেয়ে আমিসহ কয়েকজন সেখানে হাজির হই। এ সময় রকিব সরকারের লোকজন আমাদের ওপর হামলা চালায়। তারা নিজেরাই নিজেদের শো-রুম ভাঙচুর করেছে। ওই জমি রকিব সরকারের নয়।

তিনি আরও বলেন, জমি ছেড়ে দেয়ার শর্তে রাকিব সরকার আমার কাছে এক কোটি টাকা দাবি করেছিলেন। যেখানে এক কোটি টাকা দিলে সমস্যা সমাধান হয়, সেখানে কেন আমি পুলিশকে দেড় কোটি টাকা দেব? পুলিশ আমার পক্ষে থাকলে আজ কেন আমি মার খেলাম? মেট্টোপলিটন পুলিশকে প্রশ্নবিদ্ধ করার জন্যই রকিব সরকার তার স্ত্রী চিত্রনায়িকা মাহীকে ব্যবহার করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি