1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বঙ্গবন্ধু হত্যার ‘মূলনায়ক’ জিয়াউর রহমান: শাজাহান খান - R STAR TV
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

বঙ্গবন্ধু হত্যার ‘মূলনায়ক’ জিয়াউর রহমান: শাজাহান খান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ১৯০ Time View

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ সদস্য শাজাহান খান বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে এই বাংলাদেশের জন্ম হতো না। আর সেই বঙ্গবন্ধুকে হত্যার মূলনায়ক হচ্ছে জিয়াউর রহমান, বহু ডকুমেন্টস আমার কাছে আছে যেগুলো দিয়ে আমি প্রমাণ করে দিতে পারবো।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জম্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) মাদারীপুর শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের সভাপতিত্বে আর উপস্থিত ছিলেন মাদারীপুর সিভিল সার্জন ডা. মো. মুনীর আহমেদ খান, মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক পল্লব কুমার হাজরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাইফুল ইসলাম, সাবেক পৌরসভার মেয়র নুরে আলম বাবু চৌধুরী, মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈনদ্দিনসহ মাদারীপুর জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং জেলার বিভিন্ন বিদ্যালয়ের চিত্রাঙ্কন প্রতিযোগী ও শিশু ও কিশোর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি