1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
এবার ‘বিকিনি’ বিতর্কে নয়নতারা - R STAR TV
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

এবার ‘বিকিনি’ বিতর্কে নয়নতারা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ২০২ Time View

পাঠান’ সিনেমা দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন শাহরুখ খানের। এখন পর্যন্ত হিন্দি চলচ্চিত্রের সর্বোচ্চ আয়কারী সিনেমা এট। তবে মুক্তির আগে চরম বিতর্কে পড়েছিলেন শাহরুখ ও সিনেমার নায়িকা দীপিকা পাড়ুকোন। দীপিকার গেরুয়া রঙের বিকিনি সমালোচনার ঝড় তোলে। বয়কটের মুখোমুখিও হতে হয় পাঠানকে।

সেসব ঝড় বেশ শক্ত হাতেই সামাল দিয়েছেন বলিউড বাদশা। তবে সেই পাঠান বিতর্ক থামতে না থামতেই এবার আরেক বিতর্ক মাথাচাড়া দিয়েছে বলিউডের বাতাসে। শোনা যাচ্ছে, শাহরুখের আসন্ন সিনেমা ‘জাওয়ান’-এ বিকিনি পড়ে হাজির হবেন দক্ষিণের লেডি সুপারস্টার নয়নতারা!

হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই গুঞ্জন ছড়িয়ে পড়ে যে জাওয়ানে বিকিনি পড়ে আবেদনময়ী দৃশ্যে দর্শক হৃদয়ে ঝড় তুলবেন নয়নতারা। যেমনটা দীপিকা করেছিলেন। নিজের সুইমস্যুট (সাতারের পোশাক) খুলে তিনি বিকিনি পরে একটি গানে হাজির হন। ইতিমধ্যে গুঞ্জনটি বেশ আলোচনার জন্ম দিয়েছে।তবে এই গুঞ্জন অস্বীকার করেছে জাওয়ানের সাথে সংশ্লিষ্ট এক ঘনিষ্ঠ সূত্র। সেই সূত্র বলেন, ‘জাওয়ানে নয়নতারাকে সুইমস্যুট পরানোর পরিকল্পনা রয়েছে। সমুদ্র সৈকতের পোশাক পরতে তার কোন সমস্যা নেই। তিনি তার তামিল সিনেমাতেও এটি পরেছেন। কিন্তু ‘পাঠান’-এর মতো বিতর্কিত বিকিনি দৃশ্য এখানে হওয়ার সম্ভাবনা নেই। এখানে তার সাতারের পোশাক খুলে ফেলার মতো দৃশ্য রাখা হবে না। এগুলো শুধুই গুজব। এসব গল্পের কোনো সত্যতা নেই। কোনো আনুষ্ঠানিক ঘোষণা না হওয়া পর্যন্ত গুজব কেবল গুজবই থেকে যাবে।’

এই মুহূর্তে জাওয়ানের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন বলিউড বাদশা। দক্ষিণের হিটমেকার অ্যাটলি পরিচালিত সিনেমাটিতে আরো অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপাথি, সুনীল গ্রোভার। এ বছর মুক্তি পাবে সিনেমাটি।

সূত্র : টাইমস অফ ইন্ডিয়া

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি