1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ছেলের দায়ের কোপে বাবা খুন - R STAR TV
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

ছেলের দায়ের কোপে বাবা খুন

Reporter Name
  • Update Time : সোমবার, ১ মে, ২০২৩
  • ২০০ Time View

মৌলভীবাজারের কমলগঞ্জে মাদকাসক্ত ছেলের দায়ের কোপে রবি পাশী (৫০) নামের এক চা শ্রমিক খুন হয়েছেন।

রোববার (৩০ এপ্রিল) রাত ১১টায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাঘাছড়া চা বাগানের ৭ নম্বর লাইনে এ ঘটনা ঘটে।এ ঘটনায় ঘাতক ছেলে লুকেশ পাশীকে (৩০) স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘাছড়া চা বাগানের শ্রমিক রবি পাশীর ছেলে লুকেশ পাশী প্রতিদিন মাদক সেবন করে বাড়ি ফিরেন। মাদক সেবনের ফলে বাবা ও ছেলের মধ্যে প্রায় সময় ঝগড়া বিবাদ হয়। প্রতিদিনের ন্যায় রোববার রাতেও ছেলে লুকেশ মাদক সেবন করে বাড়িতে ফিরলে বাবা রবি পাশী তাকে বকা-ঝকা করেন। এ সময় ছেলে উত্তেজিত হয়ে ঘরে থাকা দা দিয়ে তার বাবার গলার বাম পাশে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান সুলেমান মিয়া ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ছেলেকে আটক করে পুলিশে খবর দেন।

কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, ঘাতক ছেলেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। এবিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি