1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার দুপুরে জয়পুরহাট ডায়াবেটিক সমিতির ২৬তম বার্ষিক সভা ও ২০ শয্যা বিশিষ্ট নব-নির্মিত হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। স্বপন - R STAR TV
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

শুক্রবার দুপুরে জয়পুরহাট ডায়াবেটিক সমিতির ২৬তম বার্ষিক সভা ও ২০ শয্যা বিশিষ্ট নব-নির্মিত হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। স্বপন

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ মে, ২০২৩
  • ১৮৮ Time View

রাজু চৌধুরী : জাতীয় সংসদের হুইপ,আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জয়পুুরহাট-২ আসনের সাংসদ আবু সাইদ আল মাহমুদ স্বপন-এমপি বলেছেন, বাংলাদেশ ঘনবসতিপূর্ণ একটি রাষ্ট্র।বর্তমানে শুধু মাত্র জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে ব্যাপক উন্নয়নের কারণে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা বিশ্বের অনেক উন্নত রাষ্ট্রের চেয়ে ভাল।

শুক্রবার দুপুরে জয়পুরহাট ডায়াবেটিক সমিতির ২৬তম বার্ষিক সভা ও ২০ শয্যা বিশিষ্ট নব-নির্মিত হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। স্বপন বলেন, আগে গ্রামে গেলে মানুষ শুধু বিদ্যুৎ চাইতো।

বর্তমান জয়পুরহাট জেলায় শতভাগ বিদ্যুৎ নিশ্চিত হয়েছে। এছাড়া প্রত্যন্ত গ্রামে যে সব রাস্তা কাঁচা রয়েছে তা আগামী তিন বছরের মধ্যে পাকাকরণ করা হবে। তিনি আরও বলেন, আমরা ঘরে ঘরে ফ্রিল্যান্সার তৈরি করব। এজন্য দ্রুত ইউনিয়নপর্যায়ে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু হবে।
২০২৭ সালের মধ্যে জয়পুরহাট জেলায় ৫০ হাজার ফ্রিল্যান্সার তৈরি করা হবে।

জয়পুরহাট ডায়াবেটিক সমিতির সভাপতি আব্দুল আজিজ মোল্লার সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. কেএম জোবায়ের গালীব, জেলা আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক সর্দার রাশেদ মোবারক জুয়েল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোমিন আহম্মেদ চৌধুরী, অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন লেবু ও জয়পুরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক গোলাম হক্কানীসহ আরো অনেকই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি