1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সাবেক পুলিশ কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা - R STAR TV
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

সাবেক পুলিশ কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ মে, ২০২৩
  • ২৫০ Time View

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সাবেক এক পুলিশ কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৭ মে) দুদকের সমন্বিত কার্যালয়-১, চট্টগ্রামের সহকারী পরিচালক মো. এনামুল হক বাদী হয়ে এই মামলা দুটি দায়ের করেন।

আসামিরা হলেন- অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এবিএম শাহাদাত হোসেন ও তার স্ত্রী রাজিয়া সুলতানা চৌধুরী।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম দুদকের উপ-পরিচালক নাজমুস সাদাত বলেন, প্রাথমিক তদন্তে সম্পদ বিবরণীতে সম্পদের তথ্য গোপন করা এবং জ্ঞাত উৎস থেকে অবৈধভাবে অর্জিত বিপুল পরিমাণ অর্থ ভোগদখল করার প্রমাণ পাওয়ায় দম্পতির বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুদক।

মামলাটি অধিকতর তদন্ত করে সেই অনুযায়ী ব্যবস্থা নেবে দুদক। এই দম্পতি বর্তমানে নগরের হালিশহর থানাধীন চুনা কারখানা এলাকায় তাদের নিজ বাড়িতে থাকেন।

মামলার বিবরণীতে বলা হয়েছে, দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১৮ লাখ ৩২ হাজার ৫২২ টাকার সম্পদ অর্জনের তথ্য অসৎ উদ্দেশ্যে গোপন করে মিথ্যা তথ্য দেওয়া ও ৬৮ লাখ ১৮ হাজার ২৮৭ টাকা মূল্যের সম্পদ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে অর্জনপূর্বক দখলে রাখার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। তাই এবিএম শাহাদাতের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের হয়। তার স্ত্রীর বিরুদ্ধে দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ২৭ লাখ ১ হাজার ৮০৪ টাকা মূল্যের সম্পদ অর্জনের তথ্য অসৎ উদ্দেশ্যে গোপন করা এবং ৭৫ লাখ ২৬ হাজার ৪৪৮ টাকা মূল্যের সম্পদ তার জ্ঞাত আয়ের সহিত অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করে ভোগদখলে রাখায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

রাজিয়া সুলতানার সম্পদ বিবরণীতে তিনি নিজেকে ব্যবসায়ী হিসেবে পরিচয় দিলেও কোনো ট্রেড লাইসেন্স বা নথি দেখাতে ব্যর্থ হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি