1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের রোববারের সব পরীক্ষা স্থগিত - R STAR TV
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের রোববারের সব পরীক্ষা স্থগিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ২১৫ Time View

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রোববারের (১৪ মে) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শনিবার (১৩ মে) সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ১৪ মে রোববার অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানিয়ে দেওয়া হবে।

তার আগে একই কারণে চট্টগ্রাম, বরিশাল ও কুমিল্লা শিক্ষাবোর্ড এবং মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের আগামী রোববারের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী রোববার (১৪ মে) অনুষ্ঠিতব্য চট্টগ্রাম, কুমিল্লা ও বরিশাল বোর্ডের পরীক্ষা স্থগিত থাকবে। এ ছাড়া সারা দেশে এ দিনের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাও স্থগিত থাকবে। তবে অন্য বোর্ডগুলোর রোববারের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

স্থগিত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করে মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি