1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নওগাঁর বদলগাছীতে প্রতিবেশিকে ফাঁসাতে থানায় অভিযোগ - R STAR TV
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

নওগাঁর বদলগাছীতে প্রতিবেশিকে ফাঁসাতে থানায় অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ মে, ২০২৩
  • ১৯২ Time View

নওগাঁর বদলগাছীতে বড় আম্মার গোসলের দৃশ্য দেখার মিথ্যা অভিযোগ তুলেছে প্রতিবেশী এক ভাতিজার বিরুদ্ধে।

জানা গেছে উক্ত মিথ্যা ঘটনা নিয়ে গত বুধবার (১৬ই মে) বদলগাছী থানায় একটি লিখিত অভিযোগ করেন ঐ বড় মা শাহিনা।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০শে এপ্রিল উপজেলার মিঠাপুর এলাকায় নিজ বাড়ির গোসলখানায় গোসল করার সময় গৃহবধূর গোসলের দৃশ্য গোপনে দেখন মুমিন হোসেন (ওমিন)নামের নামের এক প্রতিবেশি ভাতিজা ।এমন অভিযোগ তুলেছেন ঐ গৃহবধূ। মুমিন মিঠাপুর ইউপির মিঠাপুর গ্রামের পুকুরপাড় গ্রামের আদম হোসেন এর ছেলে। মুমিন ঐ গৃহবধূর সম্পর্কে ভাতিজা বলে এলাকাবাসী সুএে জানা গেছে।

গৃহবধূ স্থানীয় এক পাপোষ কারখানায় কাজে যাওয়ার জন্য সকালে গোসল করেন।এসময় মুমিন গোপনে বাথরুমের ভেন্ডিলেটের ফুটো দিয়ে ঐ গৃহবধূর গোসলের দৃশ্য লুকিয়ে দেখেন বলে অভিযোগ তুলেছে।

ঘটনার পরে স্থানীয় মিঠাপুর ইউনিয়ন পরিষদে ঐ ভাতিজার বিরুদ্ধে একটি অভিযোগ করেন ভুক্তভোগী পরে গৃহবধূ থানায় ও একটি অভিযোগ করে।

এবিষয়ে ভুক্তভোগী গৃহবধূ জানান, মুমিন গ্রাম সম্পর্কে আমার ভাতিজা হয়।সে আমার গোসলের দৃশ্য গোপনে বাথরুমের ফুটো দিয়ে দেখে। মুমিন ইতিপূর্বে ও একবার এমন কাজ করেছিল, বিষয়টি সে সময়ে তার বাড়ির লোকজনকে জানিয়ে ছিলাম। তার পরিবার কোন ব্যবস্থা নেননি।আবার ও একই কাজ করেছে মুমিন।

রুকুনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা আঃ রশিদ মাষ্টার ঘটনাটি বিষয়ে বলেন,আমার উপস্থিতিতে আমার জমিতে কাজ করতেছিল। তার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে সেটা মিথ্যা ও ষড়যন্ত্র মূলক।

এস আই আঃ আলিমের কাছে জানতে চাইলে তিনি বলেন বিষয় সরেজমিনে গিয়ে দেখেছি সঠিক বলার মত কোন কুলু নেই।

অভিযোগের স্বাক্ষী গণ জানান,ঘটনা বিষয়ে আমরা কিছু দেখিনি তবে শুনেছি।

এবিষয়ে অভিযুক্ত মুমিন বলেন,আমার বিরুদ্ধে যে অভিযোগ তুলেছে সেটা মিথ্যা বানোয়াট ষড়যন্ত্র মূলক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি