1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পরী না চাইলে ডিভোর্স: রাজ - R STAR TV
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

পরী না চাইলে ডিভোর্স: রাজ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ২৩৩ Time View

‘সে যেটা চাইবে সেটাই চূড়ান্ত। থাকতে চাইলে থাকবে, না চাইলে বিচ্ছেদ’- পরীমণির সম্পর্কে এমন মন্তব্য করলেন তার স্বামী ও চিত্রনায়ক শরিফুল রাজ। সাম্প্রতিক রাজ-সুনেরাহ ইস্যু নিয়ে উত্তাল শোবিজ। যা নিয়ে চলছে নানা সমালোচনা। এই ইস্যু নিয়ে ইতিমধ্যে কথা বলেছেন রাজ ও সুনেরাহ। দুজনেই নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন। সবশেষে এ নিয়ে কথা বলেন তানজিন তিশাও। জানান, শিগগিরই আইনি ব্যবস্থা নেবেন তিনি। এরমধ্যে পরী অভিযোগ তুলেন, গত ১০ দিন ধরে আলাদা থাকছেন রাজ-পরী। এরমধ্যে স্বামীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাচ্ছেন না পরী।

তবে পরীর ভাষ্য, এই কয়েকদিন ধরে সুনেরাহর সঙ্গেই থাকছেন রাজ। এবার এসব বিষয় নিয়ে একটি গণমাধ্যমে মন্তব্য করেন শরিফুল রাজ।

স্ত্রীর পরীমণির এমন অভিযোগ প্রসঙ্গে রাজ বলেন, আপনারাই খুঁজে বের করুন। এ ধরনের কিছুর সঙ্গে আমি জড়িত নই। যা হচ্ছে মিথ্যাচার। আমার স্ত্রীকে সম্মান করি। সে জায়গা থেকে এ নিয়ে মন্তব্য করতে চাই না।

গুঞ্জন উঠেছে, আপনাদের সম্পর্ক ভালো যাচ্ছে না, এমন প্রশ্নে রাজ বলেন, সেটাও জানি না। আমার থেকে ভালো জানে চয়নিকা চৌধুরী ও গিয়াস উদ্দিন সেলিম। তারা এটা ভালো বলতে পারবেন।

বিচ্ছেদ প্রসঙ্গে সবশেষে এ নায়ক বলেন, আমার চেয়ে আমার স্ত্রীর সিদ্ধান্ত আগে জানা গুরুত্বপূর্ণ। ও (পরীমণি) কি চায় সেটা জানা দরকার। সে যেটা চাইবে সেটিই চূড়ান্ত। তিনি থাকতে চাইলে থাকবে, না চাইলে বিচ্ছেদ। আমি আমার স্ত্রীকে নিয়ে কোন ধরনের মন্তব্য করতে রাজি নই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি