1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বাংলাদেশিদের জন্য হটলাইন চালু - R STAR TV
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

বাংলাদেশিদের জন্য হটলাইন চালু

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ১৯৮ Time View

ভারতের ওডিশায় দুর্ঘটনাকবলিত ট্রেনটিতে বাংলাদেশিও থাকতে পারে। চিকিৎসার জন্য অনেক বাংলাদেশি যাত্রী এই ট্রেনে কলকাতা থেকে চেন্নাই যাতায়াত করেন। এ কারণে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন দুর্ঘটনাবিষয়ক তথ্য জানতে বাংলাদেশিদের জন্য একটি হটলাইন (+৯১৯০৩৮৩৫৩৫৩৩ হোয়াটসঅ্যাপ) নম্বর দিয়েছে। কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ হটলাইনের কথা জানায়।
কলকাতা থেকে চেন্নাইগামী করমন্ডল এক্সপ্রেস ট্রেনে দুর্ঘটনায় এ পর্যন্ত পাওয়া তথ্যে অন্তত ২৩৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৯ শতাধিক যাত্রী। সর্বভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

উপহাইকমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, সাধারণ বাংলাদেশিরা চিকিৎসার জন্য এ ট্রেনটিতে যাতায়াত করেন। তাই দুর্ঘটনার পর ভারতের রেল কর্তৃপক্ষ ও ওডিশা রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন।

শুক্রবার সন্ধ্যায় কলকাতা থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণে ওডিশায় ভয়াবহ ওই রেল দুর্ঘটনা ঘটে। ট্রেনের ভেতরে এখনো অনেকে আটকা পড়ে আছেন। নিহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারতের রেল মন্ত্রণালয়ের মুখপাত্র অমিতাভ শর্মা বলেন, চেন্নাইগামী করমন্ডল ট্রেনটির কয়েকটি বগি বালেশ্বর এলাকায় লাইনচ্যুত হয়ে পাশের লাইনে পড়ে যায়। এ সময় পাশের এই লাইন দিয়ে বেঙ্গালুরু থেকে আসছিল কলকাতাগামী একটি ট্রেন। ট্রেনটি এসে করমন্ডলের পড়ে যাওয়া বগিগুলোতে সজোরে ধাক্কা খায়। দুর্ঘটনায় করমন্ডলের ৩০টি বগি আর অপর ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি