1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
জ্বালানি সংকটে চাপে পড়েছে বাংলাদেশ - R STAR TV
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

জ্বালানি সংকটে চাপে পড়েছে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ৩২৯ Time View

কয়েক মাস ধরে আমদানির ওপর বিভিন্ন নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ গ্রহণ করেছে বাংলাদেশ সরকার। এর ফলে কমেছে শিল্পের কাঁচামাল আমদানি। পাশাপাশি দেশে জ্বালানি সংকটও রয়েছে। এসব কারণে দেশের শিল্প উত্পাদন ও পরিষেবা এ দুই খাতে বড় ধরনের চাপ তৈরি হয়েছে বলছে বিশ্বব্যাংক।চলতি সপ্তাহে প্রকাশিত বিশ্বব্যাংকের ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।প্রতিবেদনে আরও বলা হয়েছে, করপোরেট সুশাসনের দুর্বলতা ও পুঁজির সংকট আর্থিক খাতে ঝুঁকি বাড়িয়েছে। এ ছাড়া দেশে মুদ্রাস্ফীতির ঊর্ধ্বগতি, নীতি অনিশ্চয়তার সঙ্গে বাড়তি উদ্বেগ হিসেবে যোগ হয়েছে বাংলাদেশি পণ্যের বৈদেশিক চাহিদা হ্রাস পাওয়া।

এতে প্রত্যাশিতভাবেই ২০২২-২৩ অর্থবছরে জিডিপি (মোট দেশজ উৎপাদন) প্রবৃদ্ধি কমে ৫ দশমিক ২ শতাংশ হওয়ার কথা বলছে বিশ্বব্যাংক, যা আগের বছর ৭ দশমিক ১ শতাংশ ছিল। তবে আগামী অর্থবছরে আবারও জিডিপি বাড়ার পূর্বাভাস দেয়া হয়।

বিশ্বব্যাংকের তথ্য মতে, চলতি বছর জিডিপি কমলেও আগামী ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের জিডিপি বেড়ে ৬ দশমিক ২ এবং ২০২৪-২৫ অর্থবছরে ৬ দশমিক ৪ এ পৌঁছাবে।

এ ছাড়া দেশে কর্মসংস্থানের উন্নতি হয়েছে বলে জানিয়েছে বিশ্বব্যাংকের প্রতিবেদন। তবে বলেছে যে পরিবারের প্রকৃত উপার্জন এখনো মহামারির আগের পর্যায়ে যেতে পারেনি।

গত জানুয়ারি মাসে বাংলাদেশের জন্য একটি ঋণ কর্মসূচি অনুমোদন করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। বিশ্বব্যাংক বলছে, এই ঋণ নেওয়ার পেছনে বাংলাদেশের উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক লেনদেনে ভারসাম্য রক্ষা করা এবং আমদানি নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা থেকে বের হয়ে আসা।

আমদানি নিয়ন্ত্রণের পাশাপাশি বেশ কিছু খাদ্যপণ্য রপ্তানিতেও নিষেধাজ্ঞা দিয়েছিল বাংলাদেশ, ভারত ও পাকিস্তান। বিশ্বব্যাংক বলছে, বর্তমানে বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম কমে আসা সত্ত্বেও এসব দেশ বিদ্যমান খাদ্য রপ্তানি নিষেধাজ্ঞা ২০২৩ সাল পর্যন্ত বহাল রাখতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি