1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নওগাঁর বদলগাছীতে কোরআন অবমাননার দায়ে পিতার করা মামলায় ছেলে গ্রেপ্তার - R STAR TV
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

নওগাঁর বদলগাছীতে কোরআন অবমাননার দায়ে পিতার করা মামলায় ছেলে গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ৩৩২ Time View

নওগাঁর বদলগাছীতে ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থ কোরআন শরিফের উপর পা দিয়ে কোরআনকে অবমাননা করায় ছেলে আবু সালেহের (২৫) এর বিরুদ্ধে মামলা করলেন পিতা ওসমান আলী (৬৫)। ঘটনাটি ঘটেছে বদলগাছী উপজেলার আধাইপুর ইউপির বিঞ্চপুর গ্রামে।

গ্রেফতারকৃত আবু সালেহ (২৫) বদলগাছীর আধাইপুর ইউপির বিঞ্চুপুর গ্রামের ওসমান আলীর ছেলে।থানা ও স্থানীয় সূত্রে জানাযায়, সোমবার (৫ জুন) সকাল সাড়ে ১০টায় বদলগাছীর আধাইপুর ইউপির বিঞ্চুপুর গ্রামের ওসমান আলীর ছেলে আবু সালেহ (২৫) পিতার ঘরের তাকের উপর রাখা ইসলাম ধর্মের পবিত্র ধর্ম গ্রন্থ কোরআন শরীফ মাটিতে ফেলে দেয় এবং তার উপর পা দিলে ঘটনাটি মুহূর্তের মধ‍্যেই এলাকায় ছড়িয়ে পড়ে। গ্রামবাসীসহ এলাকার ধর্মপ্রাণ মুসুল্লিরা এর প্রতিবাদ জানায়, ইসলাম ধর্মাবলম্বীরা উত্তেজিত হয়ে ওসমান আলীর বাড়ীর দিকে যেতে থাকে পরিস্থিতি ঘোলাটে দেখে গ্রামবাসী ঘটনাটি বদলগাছী থানায় জানায়। রাত সাড়ে ৯টায় বদলগাছী থানা পুলিশের এস আই তুহিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে আবু সালেহ (২৫) কে আটক করে থানায় নিয়ে আসে। এ ব‍্যপারে ওসমান আলী বাদী হয়ে ছেলে আবু সালেহ এর বিরুদ্ধে একটি মামলা করে মামলা নং-৭।

স্থানীয়রা জানান, সোমবার সকাল সাড়ে ১০টায় ওসমান আলীর ছেলে ঘরের তাকের উপর রাখা কোরআন শরীফ মাটিতে ফেলে দেয় এবং তাতে পা তুলে দেয়। এই ঘটনাটি কিছুক্ষণের মধ‍্যে গোটা গ্রামে ছড়িয়ে পড়লে ইসলাম ধর্মের লোকজন ক্ষেঁপে উঠে এবং প্রতিবাদ জানায়।

স্থানীয়রা আরো বলেন, আবু সালেহ এক গুয়ে প্রকৃতির ছেলে এবং কারো কথা শোনেনা সে।

এ ব‍্যপারে বদলগাছী থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান বলেন, এ ব‍্যপারে রাতে থানায় একটি মামলা হয়েছে। আসামীকে মঙ্গলবার (৬ জুন) দুপুরে আসামীকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি