1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কাপ্তাই লেকে পানি বৃদ্ধিতে খুলে দেয়া হলো কাপ্তাই স্পিলওয়ের ১৬ গেট। - R STAR TV
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

কাপ্তাই লেকে পানি বৃদ্ধিতে খুলে দেয়া হলো কাপ্তাই স্পিলওয়ের ১৬ গেট।

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১০ Time View

স্টাফ রিপোর্টার।

চট্টগ্রামের কাপ্তাই লেকে পানি বৃদ্ধিতে খুলে দেয়া হলো স্পিলওয়ের ১৬ গেট
প্রতি সেকেন্ড ৯ হাজার কিউসেক পানি নিষ্কাষণ

গত কয়েকদিনের অতি বৃষ্টিতে রাঙামাটির কাপ্তাই লেকে পানি বৃদ্ধির ফলে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের (কপাবিকে) ১৬টি গেটে ৬ ইঞ্চি করে পানি নিষ্কাশন শুরু হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন হচ্ছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় কপাবিকে’র ১৬ টি গেট একযোগে খুলে দেওয়া হয়েছে বলে জানান, কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের।

তিনি আরোও বলেন, উজান হতে নেমে আসা পাহাড়ী ঢলে কাপ্তাই লেকের পানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) কাপ্তাই লেকের পানির উচ্চতা ছিল ১০৭.৫৪ ফুট মীন সি লেভেল (এমএসএল)। যা রুলকার্ভ` হতে ছয় ফুট উপরে। ফলে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে এবং গণ বিজ্ঞপ্তি প্রকাশ করে আজ( শুক্রবার) পাানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬ টি গেট ৬ ইঞ্চি করে ছেড়ে দিয়েছি। প্রতি সেকেন্ডে এই গেট দিয়ে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন হয়ে পার্শ্ববর্তী কর্ণফুলী নদীতে গিয়ে পড়ছে। তবে কাপ্তাই লেকে সর্বোচ্চ পানির ধারন ক্ষমতা ১০৯ ফুট এমএসএল।

বিদ্যুৎ কেন্দ্রের গণ বিজ্ঞপ্তি সূত্রে আরোও জানা যায়, কেন্দ্রের ৫ টি ইউনিট এর বিদ্যুৎ উৎপাদন এর জন্য প্রতি সেকেন্ড আরোও ২৫ হাজার কিউসেক পানি নিষ্কাশন হচ্ছে।

প্রসঙ্গত: রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রে ৫ টি ইউনিট হতে সর্বমোট ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়, যা জাতীয় গ্রীডে সঞ্চালন করা হয়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি