1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন তিতাস থানার নবাগত অফিসার ইনচার্জ কাঞ্চন কান্তি দাশ - R STAR TV
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন তিতাস থানার নবাগত অফিসার ইনচার্জ কাঞ্চন কান্তি দাশ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৪ Time View

কুমিল্লা জেলা প্রতিনিধি -;কুমিল্লার তিতাস উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার “তিতাস প্রেস ক্লাবের” সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন তিতাস থানার নবাগত অফিসার ইনচার্জ কাঞ্চন কান্তি দাশ।

শুক্রবার (১৫সেপ্টেম্বর) সন্ধ্যায় ওসির অফিস কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত সকল সাংবাদিকদের কাছে অপরাধ মুক্ত উপজেলা গড়তে সকলের সহযোগিতা চান নবাগত ওসি কাঞ্চন কান্তি দাশ।

তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের অনেক অসংগতি তুলে ধরেন যেগুলো আমরা সবাই মিলে মিশে সমাজ থেকে দূর করতে পারি। আইন শৃঙ্খলা নিশ্চিত করতে যেকোনো সময় পুলিশ তৎপর থাকবে। এ সময় পরিচিতি পর্বে সাংবাদিকরা পেশাগত কাজে নবাগত অফিসার ইনচার্জের সহযোগিতা সহ আন্তরিকতা কামনা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পরিদর্শক (তদন্ত) মো. নয়ন মিয়া, সাংবাদিক কবির হোসেন, মো. আসলাম, হুমায়ন কবির কাজল, জুয়েল রানা, শরীফ আহমেদ সুমন, সাকিব হোসেইন, আলমগীর হোসেন, রাসেল মুন্সি, তৌফিকুল ইসলাম, নজরুল ইসলাম, কাইমুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি