1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মাঠ ছাড়বে না আওয়ামী লীগ, টানা কর্মসূচি ঘোষণা - R STAR TV
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

মাঠ ছাড়বে না আওয়ামী লীগ, টানা কর্মসূচি ঘোষণা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯০ Time View

টানা কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ঢাকা ও ঢাকার বাইরে এসব কর্মসূচি পালন করবে দলটি। আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১২টায় রাজধানীর ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সভা শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

২৩ সেপ্টেম্বর বায়তুল মোকাররম দক্ষিণ গেটে মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে৷ ২৫ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় মহানগর উত্তর আওয়ামী লীগ উত্তরায় এবং মহানগর দক্ষিণ যাত্রাবাড়ীতে সমাবেশ করবে।

২৬ সেপ্টেম্বর কেরানীগঞ্জে সমাবেশ হবে। ২৭ সেপ্টেম্বর টঙ্গীতে সমাবেশ করবে গাজীপুর মহানগর আওয়ামী লীগ। একইদিনে মহানগর উত্তর আওয়ামী লীগ ঢাকার মিরপুরের কাফরুলে সমাবেশ করবে৷২৮ সেপ্টেম্বর বাদ আসর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন ও ঈদে মিলাদুন্নবীর দোয়া হবে। একই সময়ে সারা দেশে একই কর্মসূচি পালিত হবে।

এছাড়াও ২৯ সেপ্টেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা। একই সঙ্গে সারা দেশে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ৩০ সেপ্টেম্বর বায়দুল মোকারমের দক্ষিণ গেটে কৃষক হত্যার স্মরণে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হবে কৃষক লীগের আয়োজনে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি