1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারোও মৃত্যু হয়নি। হাসপাতালে ভর্তি ৭৩ জন। - R STAR TV
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারোও মৃত্যু হয়নি। হাসপাতালে ভর্তি ৭৩ জন।

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৪ Time View

করিম
চট্টগ্রাম মহানগর প্রতিনিধি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে ভাইরাসজনিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩ জন।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, জেলায় বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ৫৭৩ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ১৬৪ জন। এছাড়া বাকি ৪০৯ জন বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১১৮ জন, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ৩৭ জন এবং জেলার অন্যান্য হাসপাতালগুলোতে ২৫৪ জন ভর্তি রয়েছেন।
তিনি আরও জানান, জেলা এ বছরের শুরু থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৭১ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি