করিম চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
মাসব্যাপী শারীরিক কসরত শেষে ড্রিলিং, মার্চিং, নানাবিধ রেজিমেন্টাল ফরমেশন, ইনস্ট্রুমেন্টাল মিউজিশিয়ান, ব্রাশ, পারকিউশন ইন্সট্রুমেন্ট, কসটিউম, কালার গার্ড, ক্লোজ গার্ড ইত্যাদির সমন্বয়ে অদ্য ২৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিঃ দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
উক্ত প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালামি গ্রহণ করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার)। প্যারেডে নেতৃত্ব প্রদান করেন উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ আব্দুল ওয়ারীশ মহোদয়।প্রধান অতিথি এসময় সম্পূর্ণ প্যারেড পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বক্তব্যে তিনি উপস্থিত পুলিশ সদস্যদের যথাযথ সুশৃঙ্খলভাবে প্যারেড অংশগ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি সরকারি দায়িত্ব পালনে সকলকে যথাযথ দায়িত্বশীল ভূমিকা পালনের ক্ষেত্রে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব এম এ মাসুদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব আবদুল মান্নান মিয়া, বিপিএম-সেবা; মহোদয়সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply