1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নওগাঁর বদলগাছীতে নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল জব্দ,পুড়িয়ে ধ্বংস - R STAR TV
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

নওগাঁর বদলগাছীতে নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল জব্দ,পুড়িয়ে ধ্বংস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯০ Time View

নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁ জেলার বদলগাছী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আঃ সালাম এর নির্দেশে উন্মুক্ত জলাশয়, নদী ও বিলে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর । পরে জব্দকৃত জাল পুড়িয় ধ্বংস করা হয়েছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর ) বিকালে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ছোট যমুনা নদীর ত্রিমুহনী ব্রিজের আশেপাশেন বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে নিষিদ্ধ চায়না রিং জাল জব্দ করা হয়েছে এবং অপর একটি অভিযান গোবরচাপাহাটে পরিচালনা করে অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে বলে জানান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আঃ সালাম ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে ৫০হাজার টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয় এবং ১ লক্ষ টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ করে পরে জব্দকৃত জাল গুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে সহকারী মৎস্য অফিসার আঃ বারিক,বদলগাছী থানার এস আই মনোয়ার সহ কয়েকজন কনস্টেবল ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আঃ সালাম জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি