1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নসিব যেথা নিয়া চলে আমি সেথা যাই’ মমতাজের নতুন গান - R STAR TV
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

নসিব যেথা নিয়া চলে আমি সেথা যাই’ মমতাজের নতুন গান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮২ Time View

ফোক সম্রাজ্ঞী মমতাজ অসংখ্য সিনেমায় প্লেব্যাক করেছেন। সম্প্রতি তিনি প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মীত ‘যাপিত জীবন’ নামে নতুন একটি সিনেমার জন্য গান করেছেন। সরকারি অনুদানের সিনেমাটি পরিচালনা করেছেন হাবিবুল ইসলাম হাবিব। মমতাজের ‘যাপিত জীবন’ সিনেমার জন্য গাওয়া গানটি হলো, ‘নসিব যেথা নিয়া চলে আমি সেথা যাই’। গানটির সুর এবং সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ। আর গানের কথা লিখেছেন আসিফ ইকবাল। মমতাজ বলেন, ‘গানটি গাওয়ার পর খুব ভালো লেগেছে। কথা এবং সুর আসলেই অন্যরকম। ভালো লাগবে সবার।’

পরিচালক হাবিবুল ইসলাম হাবিব বলেন, ‘যাপিত জীবন অসাধারণ গল্পের একটি সিনেমা। সেখানে মমতাজের গানটি দারুণ একটি সংযোজন।’
যাপিত জীবন দেশভাগ ও ভাষা আন্দোলনের ওপর নির্মিত একটি চলচ্চিত্র।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি