1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত কলেজ ছাত্রের মৃত্যু। - R STAR TV
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত কলেজ ছাত্রের মৃত্যু।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৭ Time View

স্টাফ রিপোর্টার।

চট্টগ্রামের ফটিকছড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত মোঃ তারেক (১৮) নগরীর একটি ক্লিনিকে বৃহস্প্রতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৭ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে।

নিহত মোঃ তারেক উত্তর ফটিকছড়ির দাঁতমারা বাজারের ব্যবসায়ী মোঃ আবু তাহেরের একমাত্র পুত্র। সে নারায়ণহাট ডিগ্রি কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিল।

জানাযায়, বুধবার সকাল ৮টার দিকে মোটরসাইকেল নিয়ে কলেজ যাচ্ছিল সে। ফটিকছড়ি-হেঁয়াকো সড়কের দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এলে চট্টগ্রাম শহরগামী যাত্রীবাহী একটি বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
এতে সে গুরুতর আহত হয়। পথচারীরা এগিয়ে এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে নগরীর একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যায়। সেখানে আইসিইউতে দীর্ঘ সময় চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে মৃত্যুবরণ করে সে।

দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ভূজপুর থানার ওসি মোঃ হেলাল উদ্দিন ফারুকী বলেন, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি