1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রংপুরে খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত - R STAR TV
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

রংপুরে খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৯ Time View

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবীতে রংপুরে সমাবেশ করেছে মহানগর ও জেলা বিএনপি। মঙ্গলবার বিকেলে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ সমাবেশে মহানগর বিএনপির আহবায়ক শামসুজ্জামান সামুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় সহ – সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট মাহফুজুনবী ডন, জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যাবস্থার করতে হবে। তা নাহলে এই ফ্যাসিবাদি সরকারকে ক্ষমতা থেকে টেনে হিচরে নামানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি