1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নওগাঁয় টানা বৃষ্টিতে সবজির বাজারে ক্ষতি - R STAR TV
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

নওগাঁয় টানা বৃষ্টিতে সবজির বাজারে ক্ষতি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ২৬৯ Time View

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা নওগাঁয় গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে এই ভারি বৃষ্টিতে কাঁচা মরিচ, পটল, করলাসহ বিভিন্ন সবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। নওগাঁর বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় নওগাঁ ও তার আশেপাশের অঞ্চলে ৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই টানা বৃষ্টিপাত আগামী তিনদিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। গত সোমবার (৩ অক্টোবর) থেকে চলতে থাকা টানা বৃষ্টিতে জেলার রাণীনগর, সদর উপজেলা ও বদলগাছীসহ বিভিন্ন উপজেলায় জমিতে থাকা কাঁচা মরিচ, পটল, করলা ও শীতের আগাম সবজির ক্ষেতে পানি জমে থাকার কারণে ব্যাপক আকারে ফলন বিপর্যয়সহ ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সেই সঙ্গে গাছের গোড়ায় বৃষ্টির পানি জমে থাকার কারণে গাছ মরে যাচ্ছে। ফলে বাজারে প্রতিটি সবজির দাম বেড়েছে। কৃষকরা আগাম আলুর বীজ বোপন করাসহ শীতের বিভিন্ন সবজি চাষের জন্য জমি প্রস্তুত করতে পারছেন না। আবার অধিক বৃষ্টিপাতের কারণে আমন ধানেরও ক্ষতির আশঙ্কায় মাথায় হাত পড়েছেন কৃষকরা। এছাড়া বিরামহীন বৃষ্টিতে কাজে যেতে না পারার কারণে খেটে খাওয়া ও দিনমজুর শ্রেণির মানুষরা পড়েছেন চরম বেকায়দায়। বিশেষ করে ছিন্নমূল মানুষরা পড়েছেন চরম বিপাকে। অতি জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের না হওয়ায় যাত্রী মিলছে না ভ্যান, রিকশা ও অটোরিকশায়।অপরদিকে জেলার রাণীনগর, আত্রাই ও মান্দা উপজেলার বন্যাকবলিত এলাকায় নতুন করে বেড়েছে দুর্ভোগ। গত কয়েকদিন নদীর পানি কমার ফলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও নতুন করে লাগাতার কয়েকদিনের আকাশের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আবারো পানি বাড়তে শুরু করেছে। বন্যা কবলিত এলাকাগুলোতে নতুন করে পানি প্রবেশ করায় বাড়ছে বানভাসি মানুষদের দুর্ভোগ। চরমভাবে ব্যাহত হচ্ছে ভেঙ্গে যাওয়া এসব বাঁধ মেরামতের কাজ।

নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-বিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পাল বলেন, ‘বৃষ্টি শুরুর আগের কয়েকদিন নদীর পানি উল্লেখ্যযোগ্যহারে কমার ফলে বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছিলো। প্রধান দুটি নদীর পানি বিপদসীমার প্রায় ১০০ সেন্টিমিটার নিচ দিয়ে ছিল। কিন্তু গত সোমবার থেকে শুরু হওয়া বিরামহীন আকাশের বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে প্রতিনিয়তই আশঙ্কাজনক হারে বাড়ছে ছোট যমুনা ও আত্রাই নদীর পানি। এর ফলে নতুন করে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘তিস্তার পানি যমুনা নদীতে পতিত হয়ে কিছু শাখা নদী দিয়ে আত্রাই নদীতে পতিত হতে পারে। আবার ছোট যমুনা নদীটি দিনাজপুরের বড়চণ্ডীপুর নিম্ম জলাশয় থেকে উৎপন্ন হওয়ার কারণে এই নদীতে বৃষ্টিপাত বেশি প্রভাব ফেলতে পারে। বৃহস্পতিবার সকাল নয়টা পর্যন্ত আত্রাই নদীর শিমুলতলী পয়েন্টে ৩৮ সেন্টিমিটার, মহাদেবপুর পয়েন্টে ৩৩ সেন্টিমিটার, মান্দা উপজেলার জোতবাজার পয়েন্টে ২০ সেন্টিমিটার, আত্রাই উপজেলার রেলওয়ে স্টেশন পয়েন্টে ১৪ সেন্টিমিটার পানি বেড়েছে। তবে সবগুলো পয়েন্টেই পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি, ছোট যমুনা নদীর পানি বেড়ে লিটন ব্রিজ পয়েন্টে বিপদসীমার ৮৫ সেন্টিমিটার নিচ দিয়ে বয়ে যাচ্ছে। এ ধরনের টানা বৃষ্টি অব্যাহত থাকলে নতুন করে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি