1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কোথায় আঘাত পেলেন অ্যাম্বার হার্ড ! - R STAR TV
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

কোথায় আঘাত পেলেন অ্যাম্বার হার্ড !

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ১৮৮ Time View

বার্ষিক নিউ ইয়র্ক সিটি ম্যারাথনের প্রশিক্ষণ নিতে গিয়ে নিতম্বে আঘাত পান হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড। তবে এখনো পুরোপুরি সেড়ে উঠেননি অভিনেত্রী। হাঁটতে হচ্ছে ক্রাচে ভর দিয়েই। পেজ সিক্স এর প্রতিবেদন অনুযায়ী, স্পেনের মাদ্রিদে একটি খেলার মাঠ পরিদর্শনের সময় ‘অ্যাকোয়াম্যান’ অভিনেত্রীকে তার ডান হাতে একটি কালো ক্রাচ ধরে হাঁটতে দেখা গেছে। সঙ্গে ছিল তার মেয়ে। মাঠে হার্ডকে একটি কালো টপ এবং সাদা রঙের প্যান্ট পরিহিত দেখা গেছে। এছাড়া অনলাইনে প্রকাশিত কিছু ছবিতে দেখা গেছে, ক্রাচ হাতেই হাঁটাচলা করেছেন অভিনেত্রী। বাচ্চাকে কোলে নেওয়ার সময় এবং উঠাবসা করার সময় ক্রাচের উপরে নির্ভর করতে হচ্ছে তাকে।

গত মাসে আঘাত পাওয়ার পর অ্যাম্বারকে দুটি ক্রাচে ভর করে হাঁটতে দেখা গেছে। এখন এক ক্রাচেই নির্ভর করতে হচ্ছে অভিনেত্রীকে। অনুমান করা যাচ্ছে, আঘাত আগের চেয়ে অনেকটাই সেড়ে উঠেছে অভিনেত্রীর। তবে আঘাত পুরোপুরি না সাড়লেও অ্যাম্বারকে মাঠে নিজের মেয়ের সঙ্গে হাসিখুশি সময় কাটাতে দেখা গেছে।

খুব শিগগিরই পর্দায় দেখা যাবে অ্যাম্বার হার্ডকে। ১৩ অক্টোবর মুক্তি পাচ্ছে অভিনেত্রীর সিনেমা ‘ইন দ্য ফায়ার’।

প্রাক্তন স্বামী জনি ডেপের সাথে বহুল আলোচিত মানহানির মামলায় হারার পর ‘ইন দ্য ফায়ার’ দিয়ে হলিউডে ফিরছেন অ্যাম্বার হার্ড। এরপর ‘অ্যাকোয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম’-এ দেখা যাবে অভিনেত্রীকে যা চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি