1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
দুর্গাপূজা উপলক্ষে মৃৎশিল্পীরা প্রতিমা তৈরিতে ব্যস্ত - R STAR TV
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

দুর্গাপূজা উপলক্ষে মৃৎশিল্পীরা প্রতিমা তৈরিতে ব্যস্ত

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ১৭৬ Time View

দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরি কাজে ব্যস্ত কারিগরেরা হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে মন্দিরগুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি।
নীলফামারী ডিমলায় দুর্গাপূজাকে সামনে রেখে মৃৎশিল্পীরা নিপুণ হাতে কাদামাটি, খড়, বাঁশ, সুতলি ও বিভিন্ন রকম রং ও তুলি দিয়ে তৈরি করছে প্রতিমা। প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা।
সরেজমিনে বিভিন্ন এলাকার মন্দির ঘুরে দেখা গেছে, মন্দিরে কারিগররা ফুটিয়ে তুলছেন দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ-কার্তিক ও অসুরের প্রতিমা। মণ্ডপে মণ্ডপে চলছে মাটি দিয়ে প্রতিমা তৈরির কাজ আবার কোথাও শুরু হয়েছে রংয়ের কাজ।

আগামী ১৩ অক্টোবর মহালয়া মধ্যে দিয়ে শারদীয় দুর্গোৎসবের আমেজ ছড়িয়ে পড়বে। ১৯ অক্টোবর মহা পঞ্চমী, ২০ অক্টোবর ষষ্ঠী, ২১ অক্টোরর সপ্তমী, ২২ অক্টোবর অষ্টমী, ২৩ অক্টোবর নবমী ২৪ অক্টোবর বিজয়া দশমীর মধ্যে দিয়ে ৫ দিনব্যাপী হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজার পরিসমাপ্তি ঘটবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেবী তৈরির কারিগরেরা এসেছেন কাজে। দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব হিসেবে পালিত হয়। ঢাকের তালে আর পদ্ম ফুলের মিষ্টি গন্ধে পুরো দেশে দুর্গাপূজার হাওয়া বইতে থাকে। প্রতিমা শিল্পীর কল্পনায় দেবী দুর্গার অনিন্দ্য সুন্দর রূপ দিতে সকাল থেকে শুরু করে দিন রাতভর চলছে প্রতিমা তৈরিরে কাজ।

ডিমলায় মৃৎ শিল্পালয়ের পরিচালক প্রতিমা শিল্পী বিষ্ণু পদ রায় বলেন, এখানে রেডিমেড দুর্গা প্রতিমা পাওয়া যায় না। আমি এবার ৬টি মন্দিরের প্রতিমার অর্ডার পেয়েছি। ডিমলায় বাবুব হাট কেন্দ্রীয় সর্বজনীয় ও শ্রী শ্রী দুর্গা মন্দিরের সভাপতি অনিল চন্দ্র রায় বলেন, শ্রেনীও উচু-নিচুর বিভেদ ভুলে সমাজের সব স্তরের মানুষকে একসাথে একত্রে করে মহা-মিলন হয় বলে এ পূজাকে বলা হয় সার্বজনীন পূজা। আর শরৎকালে হয় বলে বলা হয় শারদীয় উৎসব। আর দুর্গাপূজাকে সামনে রেখে পূজা উদযাপন কমিটি ব্যস্ত সময় পার করছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ডিমলা উপজেলা শাখার আহবায়ক বাবু শৈলেন চন্দ্র রায় বলেন, এ উপজেলায় এবারে ৭৬ মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পশ্চিম ছাতনাই ইউনিয়নে ২টি, বালাপাড়া ইউনিয়নে ৯টি, ডিমলা সদর ইউনিয়নে ২১টি, খগাখড়ি বাড়ী ইউনিয়নে ৬টি,গয়াবাড়ী ইউনিয়নে ৯টি, নাউতারা ইউনিয়নে ১০টি,,খালিশা চাপানী ইউনিয়নে ১৩টি,ঝুনাগাছ চাপানী ইউনিয়নে ৫ টি, টেপা খড়িবাড়ি ইউনিয়নে১টি, ডিমলা উপজেলায় ৭৬ টি,মন্দিরে পূজামণ্ডপ বসবে। এর মধ্যে ৭টি, পূজামণ্ডপ ঝুঁকিপূর্ণ রয়েছে। হিন্দু সম্প্রদায়ের শিশু, নারী-পুরুষসহ সব বয়সী মানুষ শারদীয় উৎসবকে সার্থক করতে প্রহর গুনছে। সব মিলিয়ে ব্যাপক প্রস্তুতি চলছে পূজামণ্ডপ গুলোতে।
উপজেলা আনসার ভিডিপি অফিসার সেলিনা আক্তার বলেন, আনসার ভিডিপির সদস্য ও সদস্যরা সার্বিক ভাবে আইনশৃঙ্খলা রক্ষার্থে সক্রিয় ভূমিকা পালন করবেন।
ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান জানান, ইতোমধ্যেই পুলিশ তদারকি শুরু হয়েছে। প্রতিটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনের চেষ্টা চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-ই আলম সিদ্দিকী জানান, দুর্গাপুজা উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি