1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সরকারের ডুবতে আর বেশি দেরি নেই’ - R STAR TV
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

সরকারের ডুবতে আর বেশি দেরি নেই’

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১৭৩ Time View

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নিশিরাতে নির্বাচন করেন, নিশিরাতে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে দরজা ভেঙে তুলে নিয়ে যান, তলে তলে আপস করেন। এসব করতে করতে আপনাদের এখন পতন হওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আপনাদের ডুবতে আর বেশি দেরি নেই। বুধবার (১১ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে এ হুঁশিয়ারি দেন তিনি। রিজভী বলেন, এবারও উনি (প্রধানমন্ত্রী) মনে করেছেন ২০১৪ এবং ২০১৮ সালের নিশিরাতের নির্বাচনের পুনরাবৃত্তি হবে। কিন্তু ওই ধরনের নির্বাচন আর সম্ভব নয়। এবার তাদের ক্ষমতা ছেড়ে দেওয়ার শেষ সুযোগ। তা না হলে আওয়ামী লীগ সরকারের পতন খুব সুখকর হবে না। জনগণ তাদের ক্ষমতা থেকে টেনে নামাবে।

তিনি বলেন, আওয়ামী লীগ নেতারা বলেন- জনগণকে এতকিছু দিয়েছি, উন্নয়ন দিয়েছি, বিদ্যুৎ দিয়েছি। জনগণ জানতে চায়, আপনারা কোথা থেকে দিয়েছেন? ওই টাকা তো জনগণ যে কর দেয় সেই টাকা। তাদের উন্নয়ন হচ্ছে লুটতন্ত্রের উন্নয়ন, বিদেশে বাড়ি করার উন্নয়ন, বেগমপাড়া বানানোর উন্নয়ন। জনগণের টাকা যারা লুট করে তারা কখনো জনগণের শাসক হতে পারে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি