1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বাজার নিয়ন্ত্রণে টিসিবিকে জীবিত রাখতে হবে: পরিকল্পনামন্ত্রী - R STAR TV
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

বাজার নিয়ন্ত্রণে টিসিবিকে জীবিত রাখতে হবে: পরিকল্পনামন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ১৬৮ Time View

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, কিছু অসাধু ব্যবসায়ীদের কৌশল আছে, যা প্রায়ই পণ্যমূল্য বাড়িয়ে দেয়। পণ্য পরিবহণে পথে পথে চাঁদাবাজি থাকলেও আগের চেয়ে কম। পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজনীয় পণ্য দ্রুত আমদানি করতে হবে। চাহিদা মোতাবেক পণ্য আমদানিতে আমলাতন্ত্রিকতা করা যাবে না। ডিম আমদানির ঘোষণা এসেছিল বহু আগে। কিন্তু এখনো আমদানিকৃত ডিম বাজারে আসেনি।টিসিবিকে জীবিত রেখে শক্তিশালী করার মাধ্যমে বাজার পরিস্থিতি সামাল দিতে হবে। এছাড়া প্রয়োজনীয় পণ্য সরকারিভাবে মজুদ ও উৎপাদন বাড়িয়ে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে হবে। শনিবার (১৪ অক্টোবর) ঢাকায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে কৃষিজ পণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সদিচ্ছা নিয়ে এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ডিবেট ফর ডেমোক্রেসির যৌথ আয়োজনে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দানাদার খাদ্য-শস্য উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণ। মাছ, মাংস, ডিম, আলু, আদা, রসুন, শাকসবজি ইত্যাদি উৎপাদনেও আমরা বেশির ভাগ ক্ষেত্রেই নিজেস্ব চাহিদা পূরণে সক্ষম। তারপরও বাজারে দেশীয় উৎপাদিত পণ্যের দাম বেড়েই চলেছে। ভোক্তা পর্যায়ে যে দামে কৃষিপণ্য বিক্রি করা হয় কৃষকরা তার তিন ভাগের এক ভাগ দামও পায় না। যে আলু কৃষকরা ১০ থেকে ১২ টাকায় কেজি প্রতি বিক্রি করেছে, সেই আলুই কৃষকদের এখন ৪০-৫০ টাকায় কিনতে হচ্ছে। তাই আমি ন্যায্য দাম না পাওয়াতে কৃষকদের কাছে হাতজোড় করে ক্ষমা চাচ্ছি। তিনি আরও বলেন, কোন সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের কারণে দেশে উৎপাদিত কৃষিজ পণ্যের দাম বাড়ছে, তা খুঁজে বের করে নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। অন্যদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর ইসরাইল-ফিলিস্তিন সংঘাত বিশ্ব অর্থনীতিতে নতুন টেনশন তৈরি করেছে। এতে আমাদের মূল্যস্ফীতি আরো বেড়ে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেতে পারে।

কৃষিজ পণ্যের দাম নিয়ন্ত্রণে বেসরকারি খাতের সদিচ্ছা শীর্ষক ছায়া সংসদে ঢাকা মেডিক্যাল কলেজের এর বিতার্কিকদের পরাজিত করে ইডেন কলেজের বিতার্কিকরা বিজয়ী হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, সাংবাদিক মাঈনুল আলম, সাংবাদিক দৌলত আক্তার মালা ও সাংবাদিক কাবেরী মৈত্রেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলকে ট্রফি ও সনদপত্র প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি