1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সিদ্ধান্ত নিতে হবে নৌকায়: দীপু মণি - R STAR TV
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

সিদ্ধান্ত নিতে হবে নৌকায়: দীপু মণি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ১৭৬ Time View

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ; শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি বলেছেন, আমরা চাই না দেশে একসঙ্গে ৫০০ বোমা পড়ুক। আমরা চাই, দেশ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের গতি অব্যাহত থাকবে। তাই আমাদের সিদ্ধান্ত নিতে হবে নৌকায়। ভোটটা দিতে হবে নৌকায়। আমাদের ভালোর জন্য। আমাদের পরবর্তী প্রজন্মের ভালোর জন্য। শনিবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অডিটোরিয়ামে শামসুন্নাহার হল সুবর্ণ জয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এর আগে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানের উদ্বোধন করেন। শামসুন্নাহার হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন এই সুবর্ণ জয়ন্তী উৎসবের আয়োজন করে। শিক্ষামন্ত্রী বলেন, আমরা চাই না দেশের প্রথিতযশা ব্যক্তিদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দিয়ে তাদেরকে ছোট করা হোক। আমরা শেখ হাসিনার নেতৃত্বে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে চাই। যেন আমাদের সন্তানদের ভবিষ্যত আরো সুন্দর হয়। আমাদের সন্তানদের আরো সুন্দর ভবিষ্যতের জন্য নৌকায় ভোটটা দিতে হবে।

তিনি আরও বলেন, যে সব দেশ আমাদের উপর চোখ রাঙায় হিসেব করলে দেখবেন আইনের শাসন থেকে শুরু সব জায়গায় আমরা তাদের চেয়ে ভালো অবস্থানে আছি। আমরা আরো ভালো জায়গায় যেতে চাই৷ আরো ভালো জায়গায় যেতে হলে আমাদের সিদ্ধান্ত নিতে হবে ভালোভাবে। আমাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে আমার আপনার সন্তানের ভবিষ্যৎ। আমরা কোন সিদ্ধান্ত নেব? উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে আমরা কি সেটা চাই নাকি এর সব কিছু থেমে যাবে তা চাই। আময়াদের সন্তানেরা পড়াশোনা করবে গবেষণা করবে সেটা চাই নাকি গবেষণা পড়াশোনার দরকার নাই ক্লাস এইট পর্যন্ত পাশ করে নানা রকম ধান্ধা করে বেড়াবে সেটা চাই। আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে, আমরা কি একদিনে ১০০ সেতু উদ্বোধন চাই নাকি একদিনে ৫০০ বোমা হামলা চাই। আমি বিশ্বাস করি আপনারা সঠিক সিদ্ধান্ত নিবেন নিজের জন্য; পরবর্তী প্রজন্মের জন্য। শামসুন্নাহার হল অ্যালামনাই অ্যাসোসিয়েশিনের সভাপতি আভা দত্ত এর সভাপতিত্বে সুবর্ণ জয়ন্তী উৎসবে উপস্থিত ছিলেন শামসুন্নাহার হল প্রভোস্ট অধ্যাপক ড. লাফিফা জামাল ও শামসুন্নাহার হল অ্যাসোসিয়েশনের সদস্যরা। অনুষ্ঠানে শামসুন্নাহার হলের ১২ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়। প্রতি বছর অ্যালামনাই হলের ১২ শিক্ষার্থীকে বৃত্তি দেবে বলে ঘোষণা শামসুন্নাহার হল অ্যালামনাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি