1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ভোটচুরি করে না আওয়ামী লীগ: হানিফ - R STAR TV
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

ভোটচুরি করে না আওয়ামী লীগ: হানিফ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ১৭৭ Time View

আওয়ামী লীগ কখনও ভোট চুরি করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ। মঙ্গলবার (১৭ অক্টোবর) কুষ্টিয়া শহরের পিটিআই রোডের নিজ বাসায় সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। হানিফ বলেন, ‘বিএনপি অবৈধ উপায়ে ক্ষমতায় যায়, তাদের লজ্জা হওয়া উচিত। অপরের বিষয়ে চুরির কথা তাদের মুখে মানায় না। আওয়ামী লীগ সরকারের বিষয়ে কোনো প্রশ্ন করার আগে বিএনপি নেতাকর্মীদের নিজেদের চেহারা আয়নায় দেখা উচিত।’

তিনি আরও বলেন, ‘বিএনপি বহুবার সরকার পতনের জন্য আল্টিমেটাম দিয়েছে কিন্তু কোনো লাভ হয়নি। তাদের আল্টিমেটাম নিয়ে সরকার ভাবছে না। কারণ আওয়ামী লীগ সরকারের প্রতি এদেশের ৭০ ভাগ মানুষের আস্থা আছে। আওয়ামী লীগ সরকার বিএনপির হুমকিতে ভয় পায় না। বিএনপি রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতা ও নাশকতামূলক কোনো কর্মকাণ্ড করলে কঠোরভাবে দমন করা হবে। আগামী নির্বাচন নিয়ে কোনো রাজনৈতিক দল সংবিধান অনুযায়ী চাইলে আলোচনা করতে পারে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি