1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সিরাজগঞ্জে আঁখি যমুনা হোটেলে জিম্মি করে ক্রেতাদের থেকে অর্থ আদায়ের অভিযোগ - R STAR TV
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে আঁখি যমুনা হোটেলে জিম্মি করে ক্রেতাদের থেকে অর্থ আদায়ের অভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ২১৮ Time View

alamin akonda

Attachments6:17 PM (24 minutes ago)

to me

আল-আমিন,সিরাজগঞ্জ:সিরাজগঞ্জের সলঙ্গায় হাটিকুমরুল আঁখি যমুনা গার্ডেন এন্ড রেস্টুরেন্ট খাবার হোটেলের কাছে সাধারন যাত্রীরা জিম্মি ۔ বিশেষ করে ঢাকা থেকে রংপুর, ঢাকা থেকে নটোর বনপাড়া ও ঢাকা থেকে পাবনা যাওয়ার পথে বাসের যাত্রীদের যাত্রা বিরতি দেওয়া হয়, ঢাকা নাটোর বনপাড়া মহাসড়কের হাটিকুমরুলের ধোপাকান্দি আঁখি যমুনা গার্ডেন এন্ড রেস্টুরেন্ট খাবার হোটেলে।

শনিবার(২১ অক্টোবর) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, কিছু অসাধু অতি মুনাফালোভী হোটেল ব্যাবসায়ী তারা যাত্রীদের কাছ থেকে তিনগুন বেশি দামে বিভিন্ন খাদ্য পণ্য বিক্রি করছে। যাত্রীদের কাছ থেকে খাবারের চড়া দাম নিচ্ছে কেন এই প্রশ্নে নাম প্রকাশে অনিচ্ছুক হানিফ গাড়ি,ও মাছরাঙা গাড়ির ডাইভারা জানান, হাটিকুমরুলের সুনামধন্য ফুড ভিলেজ প্লাস হোটেল বন্ধ হওয়ার পর থেকেই গলা কাটা দাম নিচ্ছে তার পরও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করছে কিন্তু কি করবো ভালো হোটেল না থাকায় বাধ্য হয়ে খেতে হচ্ছে।

রাজশাহীর আব্দুল মালেক নামে এক যাত্রি বলেন, ডিম পরোটা,পানি খাওয়ার পরে ১৩০ টাকা বিল নিয়েছে, বগুড়ার বাস যাত্রী আশিক, ও মিঠুন নামে দুই জন বলেন মাছ ভাত খাওয়ার পরে ১৮০ টাকা বিল নিয়েছে আমরা ঢাকা দামী হোটেলেও তো খাই তাও তো এতো বেশি বিল হয় না।

এবিষয়ে আঁখি যমুনা গার্ডেন এন্ড রেস্টুরেন্টের ম্যানেজার সুভরত বাবু বলেন সব কিছুর দাম বেশি তাই আমরাও দাম বাড়িয়েছি ।

আঁখি যমুনা গার্ডেন এন্ড রেস্টুরেন্টের মালিক আলমাহমুদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে কোন উত্তর পাওয়া যায়নি।

সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হাসান আল মারুব বলেন, আপনার মাধ্যমে জানতে পারলাম বিষয়টি তদারকি করে নোংরা পরিবেশ ও মূল্যতালিকার চেয়ে খাবারের দাম বেশি নিলে তাৎক্ষণিক ভাবে তদন্ত করে ব্যবস্থা নিবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি