1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
এখন খুব শক্তভাবে ‘না’ বলতে পারি: পরীমণি - R STAR TV
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

এখন খুব শক্তভাবে ‘না’ বলতে পারি: পরীমণি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ২৬৬ Time View

দীর্ঘদিন পর রেজা ঘটক পরিচালিত নতুন সিনেমার মাধ্যমে শুটিংয়ে ফিরেছেন ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি। রাজধানীর ইস্কাটনের একটি শুটিং হাউসে ‘ডোডোর গল্প’ নামের নতুন এ সিনেমার প্রথম লটের শুটিং চলছে। সেখানেই রবিবার ২২ অক্টোবর সন্ধ্যায় শুটিংয়ের ফাঁকে নিজের চলমান ব্যস্ততা, আগামী কাজ ও সিনেমা প্রসঙ্গে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেছেন পরীমণি। এ সময় পরীমণি বলেন, ‘সিনেমার গল্প বাছাইয়ে এখন অনেকটাই সচেতন আমি। আগে ১০টা কাজের মধ্যে ৯টাই না ভেবে করে ফেলেছি। দিনকে দিন প্রস্তুত হওয়ার চেষ্টা করছি। আগে অনেক কাজ না ভেবেই করে ফেলতাম। কিন্তু এখন আমি ‘না’ বলা শিখে গেছি। এখন খুব শক্তভাবে ‘না’ বলতে পারি।’এদিন নায়িকা আরো বলেন, ‘এই যে নতুন কাজগুলো করছি এগুলো কিন্তু আমি একদিনে সিদ্ধান্ত নিইনি। গত দুই বছর ধরেই এই কাজের কথাগুলো হচ্ছিল। ডোডোর গল্পের জন্য প্রায় ৬ মাস আগে থেকেই প্রস্তুতি নিচ্ছি।’কিছুদিন আগেই শোনা যায়, তানিম রহমান অংশুর পরিচালনায় ‘খেলা হবে’ নামের একটি সিনেমায় অভিনয় করবেন পরীমণি। সেখানে তার সঙ্গে দেখা যাবে শবনম বুবলীকেও। এই প্রথম জনপ্রিয় দুই নায়িকাকে একসঙ্গে পর্দায় দেখা যাবে।

এ বিষয়ে পরীমণি বলেন, ‘খেলা হবে’ সিনেমার জন্য আমি এখনো প্রস্তুত না। তবে অনেক আগে থেকেই তো মাল্টিকাস্টিং হয়, অনেক বড় বড় তারকারা একসঙ্গে কাজ করে এসেছে, স্ক্রিন শেয়ার করেছেন। এটা নতুন কিছু না। মাঝখানে হয়তো গ্যাপ ছিল, কিন্তু সেই গ্যাপ কেন হয়েছে আমি জানি না। হয়তো ব্যক্তিগত রেষারেষি থেকে অনেক কিছু হয়।’ নায়িকার দাবি, ‘আমাদের ইন্ডাস্ট্রিতে এখন সবার মধ্যে যোগাযোগটা অনেক ভালো। সেক্ষেত্রে বলব, কোনো আর্টিস্টের সঙ্গে আমার ব্যক্তিগত দ্বন্দ্ব নেই, যদি কেউ যেচে এসে দ্বন্দ্ব না করে।’

পরীমণি আরও বলেন, ‘তারকাদের মধ্যে প্রতিযোগিতা থাকা ভালো। তাহলে সবকিছু একটা কোয়ালিটি ফুল জায়গায় গিয়ে দাঁড়ায়। আমার মনে হয়, প্রতিযোগিতা রাখতে চাই, তবে সেটা সবার সঙ্গে কাজের, রেষারেষি না করে।’ পরিচালনার পাশাপাশি ‘ডোডোর গল্প’র কাহিনি, চিত্রনাট্য, সংলাপও করেছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক। এ সিনেমার মধ্য দিয়ে দীর্ঘদিন পর চিত্রনায়ক সাইমন সাদিকের সঙ্গে জুটি বাঁধলেন পরীমণি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি