আল-আমিন,সিরাজগঞ্জ:সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদী থেকে শাকিল নামে এক অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
সোমবার(২৩ অক্টোবর) সকালে চান্দাইকোনা মহাশ্মশান সংলগ্ন ফুলজোড় নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সকালে স্থানীয়রা অজ্ঞাত যুবকের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। নিহত শাকিল পেশায় অটোরিকশা চালক। সে বগুড়া জেলার শেরপুর থানার সামীবাড়ী ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মাদ সিদ্দিকুল ইসলাম জানান,নিহতের মরদেহটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে
Leave a Reply