1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
অতীতে বহুবারই নিজের অফফর্মের সময় গুরু ফাহিমের শরণাপন্ন হয়েছিলেন সাকিব আল হাসান। সাকিব দলের সঙ্গে যোগ দেবেন আগামী ২৭ অক্টোবর। ২৮ অক্টোবর বাংলাদেশের পরবর্তী ম্যাচ নেদারল্যান্ডসের সঙ্গে। এর আগে মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকা ম্যাচের পর বুধবার স্থানীয় সময় দুপুর ১২টায় তাজ হোটেল থেকে কলকাতায় রওয়ানা হয় বাংলাদেশ দল। কলকাতায় আগামী ২৮ অক্টোবর নেদারল্যান্ডস ও ৩১ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ রয়েছে বাংলাদেশের। তবে পুরো দল একটা বাসে করে বিমানবন্দরে গেলেও ছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। পরে খোঁজ নিয়ে জানা গেছে, ব্যক্তিগত গাড়ি নিয়ে তিনি আলাদাভাবে বিমানবন্দরে গেছেন। - R STAR TV
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

অতীতে বহুবারই নিজের অফফর্মের সময় গুরু ফাহিমের শরণাপন্ন হয়েছিলেন সাকিব আল হাসান। সাকিব দলের সঙ্গে যোগ দেবেন আগামী ২৭ অক্টোবর। ২৮ অক্টোবর বাংলাদেশের পরবর্তী ম্যাচ নেদারল্যান্ডসের সঙ্গে। এর আগে মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকা ম্যাচের পর বুধবার স্থানীয় সময় দুপুর ১২টায় তাজ হোটেল থেকে কলকাতায় রওয়ানা হয় বাংলাদেশ দল। কলকাতায় আগামী ২৮ অক্টোবর নেদারল্যান্ডস ও ৩১ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ রয়েছে বাংলাদেশের। তবে পুরো দল একটা বাসে করে বিমানবন্দরে গেলেও ছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। পরে খোঁজ নিয়ে জানা গেছে, ব্যক্তিগত গাড়ি নিয়ে তিনি আলাদাভাবে বিমানবন্দরে গেছেন।

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ২৪১ Time View

ঢালিউডের জনপ্রিয় দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। ব্যক্তিজীবনে তারা দুজনেই সুপারস্টার শাকিব খানের সন্তানের মা। শাকিবের সঙ্গে অপু-বুবলির কারোরই সংসার না টিকলেও বিভিন্ন সময় তারা নানা বিষয়ে শাকিবকে নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন। প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে একে অপরকে নিয়ে মন্তব্য করতেও ছাড়েন না। এবার এরই প্রমাণ পাওয়া গেল বুবলীকে নিয়ে অপুর এক মন্তব্যে। যেখানে বুবলীকে ‘ঘৃণা’ করেন বলে জানিয়েছেন অপু বিশ্বাস। সংবাদ মাধ্যম অনুযায়ী সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে আলাপচারিতার ফাঁকে বুবলীর প্রসঙ্গ উঠতেই অপু বিশ্বাস এক বাক্যে বলেন, তাকে ঘৃণা করি আমি। এসময় অপু বলেন, ‘আমাকে নিয়ে তার মন্তব্য কী, সেটি জানার সময় নেই আমার। একবাক্যে তাকে ঘৃণা করি আমি। ইংরেজিতে হেট বললে আরও স্মার্ট হয়।’

তিনি আরও বলেন, ‘তার (বুবলী) নাম নিতে ব্যক্তিত্বে বাঁধে আমার। আমি জানি এই শব্দটা প্রচুর ভাইরাল হবে। কিন্তু এটা আমার জন্য ম্যাটার (বিষয়) করে না। তাকে আমি ঘৃণা করি।’ বর্তমানে অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয় ও বুবলীর ছেলে শেহজাদ খান বীর একই স্কুলে পড়ালেখা করেন। মাঝে মধ্যেই ছেলে জয়কে স্কুলে পৌঁছে দিতে যান অপু বিশ্বাস। স্কুলে বুবলী বা বীরের সঙ্গে কখনও দেখা হয় কি না, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত এ রকম কোনো পরিস্থিতি হয়নি। অপু বিশ্বাস আরও বলেন, জয়ের মতো যারা আছে তারা সবাই আমার সন্তানের মতো। জয় যেমন আমার সন্তান, বীরও আমার সন্তান। তাকে পছন্দ করি আমি। কাছ থেকে দেখেছিও। সে খুবই কিউট, মাশআল্লাহ। আমি মন থেকে দোয়া করি তাকে। এছাড়া বাবা হিসেবে শাকিব খান ও তার দুই সন্তান প্রসঙ্গে অপু বলেন, আমি আগেও বলেছি শাকিব খানের পৃথিবী এখন একটাই। তার দুই সন্তান জয় ও বীর। সেখানে আর কেউ এন্ট্রি নিতে পারবে না। দুই সন্তানের কারণে তার মধ্যে অনেক পরিবর্তন এসেছে। আগের চেয়ে অনেক সাইলেন্ট (নীরব) ও দায়িত্ববান হয়েছে। একজন বাবা হিসেবে তার এই পরিবর্তন ও চিন্তাধারাকে সবসময় রেসপেক্ট ও সম্মান জানাই আমি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি