1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নোয়াখালীতে ১৮ মামলার পলাতক আসামি জহির ইয়াবাসহ গ্রেফতার। - R STAR TV
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

নোয়াখালীতে ১৮ মামলার পলাতক আসামি জহির ইয়াবাসহ গ্রেফতার।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ২৭৬ Time View

স্টাফ রিপোর্টার।

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ১৮ মামলার পলাতক আসামি মোঃ জহিরকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ২২ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে হাতিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চরকৈলাশ তাহেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোঃ জহির হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পাঁচবিঘা গ্রামের মুক্তার মিস্ত্রির ছেলে। তার বিরুদ্ধে হাতিয়া থানায় মাদক চুরিসহ ১৮টি মামলা রয়েছে।

নোয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম গ্রেফতার ও মামলার তথ্য নিউজ নিশ্চিত করেছেন।

তিনি আরো বলেন, খুব গোপন সুএে খবর পেয়ে এক বিশেষ অভিযান চালিয়ে উপ-পরিদর্শক (এসআই) মোঃ মনির হোসেন মাদক কারবারি জহিরকে গ্রেফতার করেছে। তিনি বলেন তার বিরুদ্ধে মাদক চুরিসহ আরো ১৮টি মামলা চলমান আছে। নতুন করে মাদক আইনে মামলা রুজু করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি