1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সবার ভালোবাসা ও সমর্থন পাবো আশা করি: শাকিব খান - R STAR TV
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

সবার ভালোবাসা ও সমর্থন পাবো আশা করি: শাকিব খান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ২৬০ Time View

বিগত কয়েক মাস ধরেই ‘দরদ’ শিরোনামের একটি সিনেমা নিয়ে আলোচনায় আছেন চিত্রনায়ক শাকিব খান। ছবিটির নির্মাতা অনন্য মামুনও ছবিতে একাধিক বলিউড-টলিউড তারকাকে যুক্ত করে দর্শকদের চমকে দিয়েছে। সেই ধারাবাহিকতায় এবার নতুন লুকে ভক্তদের কৌতুহল বাড়িয়ে দিলেন শাকিব খান নিজেই।

‘দরদ’ সিনেমার শুটিংয়ের কাজে গত মঙ্গলবার ভারতে উড়াল দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। সেখানে পৌঁছে দু’দিন যেতে না যেতেই নতুন লুক প্রকাশ করলেন তিনি। গতকাল বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি প্রকাশ করেন শাকিব। যেখানে তাকে নতুন রূপে আবিষ্কার করেছেন ভক্তরা। ছবিটিতে চোখে সানগ্লাস, গলায় রুদ্রাক্ষ মালায় ‘দরদ’ সিনেমার আগমনী বার্তা দিয়ে রেখেছেন তিনি। ভক্তরাও শাকিব খানের নতুন এই লুকের দারুণ প্রশংসা করেছেন। জানা গেছে, গতকাল শুরু হয়েছে ছবিটির শুটিং।

বাংলাদেশের পাশাপাশি ছবিটি প্রযোজনা করছে মুম্বাইয়ের একটি প্রতিষ্ঠান। শুধু প্রযোজক নয়, ছবির নায়িকাও থাকছেন বলিউড থেকে।

এর আগে, গত বুধবার সন্ধ্যায় মুম্বাইয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘দরদ’ ছবির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এ আয়োজনে প্রথমবার একসঙ্গে দেখা দিয়েছেন শাকিব খানের সঙ্গে প্রথমবার জুটি বাঁধা বলিউড অভিনেত্রী সোনাল চৌহানকে। এ সময় তারা ছবিটি নিয়ে বিস্তারিত কথা বলেছেন। সোনাল বলেন, ‘আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চিত্রনাট্য। এই ছবির চিত্রনাট্য সত্যিই চমৎকার। আমি যতবার এটা পড়েছি, ততবার মুগ্ধ হয়েছি। আমি বিভিন্ন ভাষায় সিনেমা করেছি। সেই সূত্রে বরাবরই বলি, সিনেমার কোনো নির্দিষ্ট ভাষা হয় না। এটা কেবল নির্মাতার গল্প বলার একটি মাধ্যম। আর আমরা অভিনেতা ও অভিনেত্রীও সেই মাধ্যমের অংশ।’

শাকিব খান বলেন, ‘আসলে আমি বুঝতে পারছি না, কী বলা উচিত, কী উচিত না। তবে একটি বিষয় বলতে চাই, এটা একটি ইউনিক ছবি হবে। এর গল্পটা খুব সুন্দর। আমরা আশা করছি মানুষ ছবিটা পছন্দ করবে। আর এটা আমার প্রথম প্যান ইন্ডিয়ান ছবি। আপনাদের ভালোবাসা ও সমর্থন পাবো আশা করি।’

ছবিটিতে শাকিক-সোনাল ছাড়া আরও অভিনয় করছেন টলিউডের পায়েল সরকার, বাংলাদেশের মিশা সওদাগর, লুত্ফর রহমান জর্জ, এলিনা শাম্মী, বলিউডের রাজেশ শর্মাসহ অনেকে। ছবিটি বাংলার পাশাপাশি হিন্দি, তামিল, তেলুগু, মালায়লাম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি