মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের তরা সেতুর কাছে আরিচা থেকে মানিকগঞ্জগামী স্বপ্ন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে অগ্নি সংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ফায়ার সার্ভিসের সদস্য ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। বাসচালক আনোয়ার হোসেন বলেন, ‘ঢাকা-আরিচা মহাসড়কের বানিয়াজুরি বাসস্ট্যান্ড থেকে যাত্রীবেশে তিনজন বাসে উঠে। বাসটি তরা সেতু অতিক্রম করলে তারা বাসের ৫০-৬০ জন যাত্রীকে নামিয়ে দেন। তাদের সঙ্গে আরও ৮-১০ জন এসে বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়ে চলে যান। কাউকে চিনতে পারিনি।’ মানিকগঞ্জ সদর থানা ওসি আব্দুর রউফ সরকার বলেন, ‘এখনও বিস্তারিত কিছু জানতে পারিনি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
Leave a Reply