1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
একাধিক নেতাকে গ্রেপ্তারের দাবি বিএনপির - R STAR TV
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

একাধিক নেতাকে গ্রেপ্তারের দাবি বিএনপির

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ২২০ Time View

চলছে বিএনপি-জামায়াতের তিন দিনের অবরোধ কর্মসূচি। তার আগে গতকাল সোমবার (৩০ অক্টোবর) রাতে রাজধানী বিভিন্ন এলাকা থেকে একাধিক নেতাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। দাবি বিএনপির। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা সাইদুর রহমান মিন্টু মঙ্গলবার (৩১ অক্টোবর) জানান এই কথা। তিনি বলেন, সবুজবাগ থানা বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন ভূইয়াকে তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী থেকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। এছাড়া কদমতলী থানাধীন ৫৯নং ওয়ার্ড বিএনপির সহ সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদকে কদমতলী থানা পুলিশ গতকাল (সোমবার) রাতে গ্রেপ্তার করেছে। এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের ব্যক্তিগত সহকারী ফারুক উল ইসলাম সেলিমকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

মিন্টু আরও দাবি করেন, লালবাগ থানার ২৩নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক রমজানুল ইসলাম টুটুল ও বংশাল থানাধীন ৩৪নং ওয়ার্ড বিএনপির সিদ্দিক বাজার ইউনিটের সহ সভাপতি মো. নাজিমুদ্দিনকে পুলিশ বিনা ওয়ারেন্ট গ্রেপ্তার করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি