1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
টক-ঝালের ৪ পদ - R STAR TV
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

টক-ঝালের ৪ পদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ৩০৭ Time View

তেঁতুল, আমড়া, চালতার নাম শুনলে জিভে জল আসে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আর যদি হয় টক টক মজাদার নানা পদ তাহলে তো কথাই নেই। রইলো রত্না রহমানের চার পদ। উপকরণ
আমড়া ৪ পিছ (গোল গোল শেপ করে কাটা), টমেটো চেরি ৭/৮ পিছ, তেঁতুল কাঁথ ২ টেবিল চামচ, গুড়/ চিনি স্বাদমত, মশলা আস্ত পাঁচফোড়ন+সরষে, শুকনো মরিচ ২/৩ টি, বিট লবণ ১/২ চামচ, লবণ ১ টেবিল চামচ, পানি ১ কাপ, তেল ১ টে চামচ, নাগা মরিচ ২টি। প্রস্তুতপ্রণালী
প্রথমে একটি পাত্রে কেটে রাখা আমড়া, পানি ও লবণ একসঙ্গে নিয়ে সেদ্ধ করে নিতে হবে। আমড়া ভালোভাবে সেদ্ধ হয়ে এলে চেড়ি টমেটো, চিনি ও তেঁতুল কাঁথ দিয়ে আরও ৫ মিনিট রান্না করতে হবে। অন্য একটি পাত্রে তেল গরম করে আস্ত শুকনো মরিচ, পাঁচফোড়ন, সরষে, নাগা মরিচ ফোঁড়ন দিতে হবে। ভাজা ঘ্রাণ বের হলে আমড়ার ওপর ফোড়ন ঢেলে দিয়ে বিট লবণ দিয়ে নামিয়ে নিলেই তৈরি নাগা আমড়া অম্বল। উপকরণ
আমড়া ছাল ১কাপ, রসুন কোয়া ৪ পিছ, চিনি ১/৪ কাপ, লবণ ১/২ টেবিল চামচ, মসলা (ধনে+শুকনো মরিচ+পাঁচফোড়ন+জিরা) এক সাথে গুড়ো করে, তেল ১ টেবিল চামচ, বিট লবণ ১চামচ

প্রস্তুতপ্রণালী
প্রথমে আমড়ার ছাল + রসুন গুলো সামান্য লবণ ও পানি দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে এলে ঠাণ্ডা করে ব্লেন্ড করে নিতে হবে। ২ টেবিল চামচ তেল একটি পাত্রে গরম করে নিতে হবে। এর মধ্যে ব্লেন্ড করা মিশ্রণ দিয়ে একটু নেড়ে চেড়ে চিনি মেশাতে হবে। আচ মিডিয়াম করে অনবরত নাড়তে হবে এই পর্যায়ে। যখন মিশ্রণটি প্যান থেকে উঠে আসবে তখন নামানোর আগে ভাজা মশলা গুড়ো+বিট লবণ দিয়ে নামিয়ে ঠাণ্ডা করে বল শেপে করে নিতে হবে। একটি জারে গুল্লি গুলো তেলে ডুবিয়ে সংরক্ষণ করুন এবারে। উপকরণ
চালতা ১ পিছ টুকরো করে কাটা, তেঁতুলের কাঁথ ১ কাপ, গুড়/ চিনি- ১/৪ কাপ, মসলা (১ টেবিল চামচ ধনে, ১/২ চামচ জিরা, ২ চামচ পাঁচফোড়ন, ৫ টা শুকনো মরিচ) একসাথে ভেজে গুড়ো করা, বিট লবণ ১ চামচ, সরষের তেল ২ টেবিল চামচ, পানি ১/২ কাপ।

প্রস্তুতপ্রণালী
প্রথমে একটি পাত্রের মধ্যে পানি ও কেটে রাখা চালতা গুলো লবণ দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এবার অন্য একটি পাত্রে তেল দিয়ে চালতাগুলো দিয়ে হালকা একটু ভেজে তেঁতুলের কাঁথ+গুড়/ চিনি + লবণ দিয়ে মিডিয়াম আঁচে ১০-১২ মিনিট রান্না করতে হবে। মাখা মাখা হয়ে এলে গুড়ো করা মসলা+ বিটলবণ দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে। উপকরণ
মহাষোল মাছ ৪ পিছ, টমেটো কুচি ১ টা, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, কাঁচামরিচ আস্ত ৪-৫ টা, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, হলুদ গুড়ো ১ চামচ, মরিচ গুড়ো ১ চামচ, ধনে গুড়ো ১/২ চামচ, মরিচ গুড়ো ১/২ চামচ, লবণ পরিমাণমত, তেল ৩ টেবিল চামচ, চালতা টুকরো ৪-৫ পিছ ও পানি পরিমাণমত।

প্রস্তুতপ্রণালী
প্রথমে মাছের পিছ গুলোতে লবণ, হলুদ, মরিচ গুড়ো সামান্য দিয়ে মাখিয়ে হাল্কা ভেজে তুলে নিতে হবে। মাছ ভাজার ঐ তেলেই পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে বাকি সব গুড়ো মসলা ও টমেটো কুচি ও একটু পানি দিয়ে খুব ভালো করে মসলা কষিয়ে নিতে হবে। মসলা কষানো হয়ে এলে ১ কাপ পানি দিতে হবে। পানি ফুটে উঠলে মাছ ও চালতা গুলো দিয়ে দিতে হবে। চালতা সেদ্ধ হয়ে এলে কাঁচামরিচ ও ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করুন মজাদার মহাষোলে চালতার রসা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি