1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ইফতারে শরীর চাঙা রাখবে তরমুজের শরবত - R STAR TV
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

ইফতারে শরীর চাঙা রাখবে তরমুজের শরবত

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ২১ Time View

এই গরমে শরীরকে সতেজ ও প্রাণবন্ত রাখতে তরমুজ খুবই উপকারী। সব ধরনের ভিটামিন, মিনারেল; যা দেহকে স্বাস্থ্যকর রাখার জন্য প্রয়োজনীয় ভূমিকা রাখে। আস্ত তরমুজ বা তরমুজের জুস দুইভাবেই এটি স্বাস্থ্যের জন্য উপকারী। সারা দিন রোজা শেষে সন্ধ্যায় ইফতারের সময় খুব সহজ উপায়ে অল্প উপকরণে তরমুজের শরবত তৈরি করা যায়। তাই ইফতারের শেষ মুহূর্তে সহজে বানিয়ে নিতে পারেন সুস্বাদু এ শরবত। উপকরণ

৩-৪ কাপ তরমুজ (বিচি ছাড়া)। ১০-১২টি পুদিনাপাতা। ১ টেবিল চামচ লেবুর রস। স্বাদমতো চিনি বা বিট লবণ। এবং বরফ কুচি পরিমাণমতো। পানি এক কাপ। ইফতারে রিফ্রেশিং মিন্ট ওয়াটারমেলন শরবত তৈরি করতে ব্লেন্ডারে তরমুজের টুকরো, পুদিনাপাতা, সামান্য লেবুর রস, চিনি/বিট লবণ ও বরফ কুচি মিশিয়ে নিন। এটি ক্লান্তি দূর করে এবং শরীর হাইড্রেটেড রাখে। স্বাদের ভিন্নতার জন্য সোডা বা স্প্রাইট যোগ করা যেতে পারে, যা ইফতারের জন্য একটি চমৎকার পানীয়। প্রণালি

তরমুজের টুকরোগুলো ব্লেন্ডারে দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এর সঙ্গে পুদিনাপাতা, লেবুর রস এবং চিনি বা বিট লবণ মিশিয়ে আবার ব্লেন্ড করুন। এবার মিশ্রণটি ছেঁকে গ্লাসে ঢালুন (অপশনাল)। এরপর বরফ কুচি ও পুদিনাপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি