1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সিরাজগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিলেন-কৃষিবিদ সুইট - R STAR TV
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

সিরাজগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিলেন-কৃষিবিদ সুইট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ২০৪ Time View

আল-আমিন-সিরাজগঞ্জ:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি আলহাজ্ব কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট। নির্বাচনে অংশ নিতে বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাচন অফিস মনোনয়ন ফরম জমা দেন তিনি। এসময় রায়গঞ্জ ও তাড়াশ উপজেলা কৃষকলীগের নেতাকর্মী বৃন্দ।

কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্য্যকরী কমিটির সদস্য ও রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্য্যকরী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দীর্ঘদিন ধরে এই আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে আসছেন। এবারো তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন।

কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট বলেন, রায়গঞ্জ ও তাড়াশ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা আমার বাসায় ভিড় করছেন। তারা আমাকে নির্বাচন করতে বলেছেন। যেহেতু নেত্রী বলে দিয়েছেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা যাবে। নির্বাচন করলে দলের কোনো বাধা নেই, তাই আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।

রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডল মনোনয়ন ফরম জমাদানের সত্যতা নিশ্চিত করে বলেন, কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট ছাড়াও এই আসন থেকে আজকের দিন পর্যন্ত আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সহ ১০ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি