1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কমছে গরুর মাংসের দাম, স্বস্তিতে মধ্যবিত্তরা - R STAR TV
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

কমছে গরুর মাংসের দাম, স্বস্তিতে মধ্যবিত্তরা

Reporter Name
  • Update Time : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৬ Time View

বাজারে গরুর মাংসের দাম কিছুটা কমেছে। মানভেদে ৫৮০-৭৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে গরুর মাংস। সরেজমিনে গিয়ে দেখা যায়, শান্তিনগর, মালিবাগ ও কাওরান বাজারে গরুর মাংসের এই দাম। আগের চেয়ে কিছুটা কম দামে বিক্রি হলেও বাজারভেদে দামের হেরফের দেখা গেছে। ব্যবসায়ী ও ক্রেতারা বলছেন, দাম কমলেও মূল্য পরিস্থিতি স্বাভাবিক হতে বেশ সময় লাগবে।

শান্তিনগর বাজারের গরুর মাংস বিক্রেতা হায়দার হোসেন বলেন, ‘বাজারে অনেক দিন ধরেই গরুর মাংসের দাম বেশি। এখন ৭০০ টাকায় বিক্রি হচ্ছে গরুর মাংস। চর্বিসহ ৬০০ টাকা। ক্রেতারা যেভাবে খাইতে (খেতে) চায়, সেভাবেই আমরা বিক্রি করছি।’

তিনি আরও জানান, দাম কমায় ক্রেতাদের মধ্যে বাড়ছে গরুর মাংসের চাহিদা।

দাম কমায় চাহিদা বেশি
যেসব দোকানে একটু কম দামে গরুর মাংস বিক্রি হচ্ছে সেসব দোকানে ভিড় করছে ক্রেতারা। মধ্যবিত্তরা যেখানে কোনো প্রোগ্রাম ছাড়া গরুর মাংস কিনতো না বা যারা অনেকদিন ধরে কেনেনি তারাও এখন কিনছে গরুর মাংস। কাওরান বাজারে বাজার করতে আসা পারভেজ নামে একজন ক্রেতা বলেন, ‘বাজারে এতদিন গরুর মাংসের দাম বেশি থাকায় সেটা আমাদের নাগালের বাইরে ছিল। কিন্তু এখন দাম কিছুটা কমে আসায় আমরা গরুর মাংস কিনতে পারছি। আশা করি, সরকার দাম আরও কমাবে এবং গরুর মাংস মধ্যবিত্তের নাগালের মধ্যে চলে আসবে।’

মালিবাগ বাজারে কথা হয়েছিল আরেক ক্রেতা সজীবের সঙ্গে। তিনি বলেন, ‘বাজারে কয়েকদিন ধরে দ্রব্যমূল্যের যে চাপ তা নেওয়া যাচ্ছিল না। আর আগে থেকেই বেশি ছিল গরুর মাংসের দাম। কিন্তু এখন দাম কিছুটা কমে আসায় আমরা খুশি। আমরা চাই, দাম আরও কমুক।’

সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বৃহস্পতিবারের বাজার দরের তালিকা অনুযায়ী, এক সপ্তাহের ব্যবধানে রাজধানীতে গরুর মাংসের দাম কমেছে ৫০-১৩০ টাকা। এক সপ্তাহ আগে কেজিপ্রতি দর ছিল ৭৩০-৭৫০ টাকা। এখন প্রতি কেজি ৬০০-৭০০ টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি