1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সামনের নির্বাচনেও চমক নিয়েই প্যানেল ঘোষণা করব: নিপুণ - R STAR TV
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

সামনের নির্বাচনেও চমক নিয়েই প্যানেল ঘোষণা করব: নিপুণ

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৫ Time View

আগামী বছরের ৮ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানালেন কমিটির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার। রবিবার (০৩ ডিসেম্বর) দুপুরে বিএফডিসিতে অবস্থিত শিল্পী সমিতির অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি। এসময় নিপুণ বলেন, বর্তমান কমিটির মেয়াদ প্রায় শেষের দিকে। জাতীয় নির্বাচনের কারণে এখন কোনও নির্বাচনের তফসিল ঘোষণা করা যাবে না। তাই জাতীয় নির্বাচনের পর ফেব্রুয়ারির ৮ তারিখের মধ্যে শিল্পী সমিতির আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তিনি আরও বলেন, গতবার আমার প্যানেলে চমক ছিল। এরপর চমকের পর চমক দেখেই যাচ্ছেন। সামনের নির্বাচনেও চমক নিয়েই প্যানেল ঘোষণা করব।

শিল্পী সমিতির বর্তমান কার্যকরী সদস্য ফেরদৌস আহমেদ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন। তিনি নির্বাচন করবেন ঢাকা-১০ আসন থেকে। এজন্য তাকে সংবর্ধনা দেওয়া হবে বলেও জানান নিপুণ।

তিনি জানান, আগামী ১৬ ডিসেম্বর চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে ফেরদৌস ভাইকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট ১৮ সংগঠনের নেতাকর্মীরাসহ সবাই উপস্থিত থাকবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি