1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মারা গেছেন ‘লাভ স্টোরি’ অভিনেতা রায়ান ও’নিল - R STAR TV
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

মারা গেছেন ‘লাভ স্টোরি’ অভিনেতা রায়ান ও’নিল

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৩০৩ Time View

না ফেরার দেশে চলে গেছেন হলিউডের কিংবদন্তী অভিনেতা রায়ান ও’নিল। শুক্রবার (৮ ডিসেম্বর) লস অ্যাঞ্জেলেসে মৃত্যু হয় তার। মৃত্যুর সময় তার বয়স ছিল ৮২। ইনস্টাগ্রামের এক পোস্টে রায়ান ও’নিলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতার ছেলে প্যাট্রিক। রায়ান ও’নিল ছেলের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, রায়ান ২০০১ সালে ক্রনিক লিউকেমিয়া এবং ২০১২ সালে প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। প্যাট্রিক আরও জানায়, মানুষ হিসেবে ভীষণ উদার ছিলেন তার বাবা। তিনি মানুষকে হাসাতে ভালোবাসতেন। ১৯৪১ সালের ২০ এপ্রিল ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে জন্ম নেন রায়ান ও’নিল। রায়ান ও’নিলের বাবা ছিলেন একজন ঔপন্যাসিক ও চিত্রনাট্যকার এবং মা অভিনেত্রী। অভিনেতার বাবা আইরিশ ও ইংরেজ বংশোদ্ভূত এবং ইহুদি বংশোদ্ভূত। তার ভাই কেভিনও একজন অভিনেতা ও চিত্রনাট্যকার।

ও’নিল লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সিটি হাই স্কুলে পড়াশোনা করেন। পাশাপাশি সেখানে গোল্ডেন গ্লোবস মুষ্টিযোদ্ধা হওয়ার প্রশিক্ষণ গ্রহণ করেন। ১৯৫০-এর দশকের শেষভাগে তার পিতা সিটিজেন সোলজার টেলিভিশন ধারাবাহিকের লেখার কাজ পান এবং সে সময়ে সপরিবারে মিউনিখে চলে যায় তারা। সেখানে রায়ান মিউনিখ আমেরিকান হাই স্কুলে পড়াশোনা করেন।

সত্তরের দশকে ‘লাভ স্টোরি’, ‘পেপার মুন’, ‘হোয়াটস আপ, ডক?’ ‘ব্যারি লিন্ডন’র মতো সিনেমায় অভিনয় করে ব্যাপক খ্যাতি অর্জন করেন রায়ান ও’নিল। ১৯৭০ সালে মুক্তিপ্রাপ্ত ‘লাভ স্টোরি’র জন্য অস্কারে সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছিলেন তিনি। এছাড়া টেলিভিশনেও স্মরণীয় সব কাজ করেছেন রায়ান।

ব্যক্তিজীবনে দু’বার বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন রায়ান ও’নিল। এই দুই সংসারে তাঁর চার সন্তান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি