1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রাজশাহীতে তাপমাত্রা ১২ ডিগ্রি, রাতে আরও কমতে পারে - R STAR TV
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

রাজশাহীতে তাপমাত্রা ১২ ডিগ্রি, রাতে আরও কমতে পারে

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৭০ Time View

রাজশাহীতে পুরোপুরি শীতের আবহ। বুধবার (১৩ ডিসেম্বর) ভোরে তাপমাত্রা নেমে গেছে ১২ ডিগ্রি সেলসিয়াসে। মধ্যরাতে তাপমাত্রা আরও ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহেও রাজশাহীর তাপমাত্রা মোটামুটি স্বাভাবিক ছিল। তবে ৯ ডিসেম্বর ভোরের তাপমাত্রা কমে দাঁড়ায় ১৭ ডিগ্রি সেলসিয়াস। সেদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এরপর ১০ ডিসেম্বর সর্বনিম্ন ১৫ দশমিক ৪ ও সর্বোচ্চ ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ১১ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা আরেকটু কমে দাঁড়ায় ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে। এ দিন সর্বোচ্চ তাপমাত্রা ওঠে ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে।

পরদিন মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা হয় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা হয় ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এদিকে আজ বুধবার ভোর ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি