1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
জামালপুরে নৌকা-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৪ - R STAR TV
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

জামালপুরে নৌকা-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৪

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৫ Time View

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামালপুরের সরিষাবাড়িতে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় উভয় গ্রুপে চারজন আহত হন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় সরিষাবাড়ি হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টার দিকে স্বতন্ত্র প্রার্থী প্রিন্সিপাল আব্দুর রশীদের (ট্রাক) সমর্থক মিঠুর সঙ্গে নৌকা প্রার্থী ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান হেলালের সমর্থক পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বেলাল কমিশনারের সঙ্গে প্রথমে কথা কাটাকাটি হলে একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে উভয়পক্ষের নেতাকর্মীরা সরিষাবাড়ি প্রেস ক্লাবের সামনে প্রধান সড়কে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সংঘর্ষে আহত হন চারজন। আহতরা হলেন মিঠু, বেলাল কমিশনার, ফারুক হোসেন ও লুৎফর রহমান গুরুতর আহত হন। আহতরা সরিষাবাড়ি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী প্রিন্সিপাল আব্দুর রশীদ বলেন, ‘নৌকা প্রার্থী মাহবুবুর রহমান হেলালের লোকজন আমার কর্মী-সমর্থকদের মারধর করে আহত করেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।’

এদিকে ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান হেলাল বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী প্রিন্সিপাল আব্দুর রশীদেের লোকজন পরিকল্পিতভাবে কমিশনার বেলালের ওপর হামলা চালালে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। এ সময় পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কমিশনার বেলাল ও লুৎফর রহমান আহত হন।’

সরিষাবাড়ি থানার ওসি মুশফিকুর রহমান বলেন, ‘খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

উভয়পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়াকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে এবং এই প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি