রাজু চৌধুরী ;জয়পু্রহাট ;;; জয়পু্রহাটের পাঁচবিবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে উপজেলা জাতীয় পার্টির (জাপা) যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের নেতৃতে শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গোহাটা মুক্তমঞ্চে জয়পুরহাট-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী সামছুল আলম দুদুর নির্বাচনী পথসভায় তারা আওয়ামী লীগে যোগ দেন। এ সামছুল আলম দুদুর সময় হাত ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেন জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম ১৯৯৫ সাল থেকে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও আটাপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
Leave a Reply