1. Raju@rstartv.com : rstartv : rstartv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ভোটের আগের দিন ব্যালট পেপার যাবে ২৯৬৪ কেন্দ্রে - R STAR TV
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

ভোটের আগের দিন ব্যালট পেপার যাবে ২৯৬৪ কেন্দ্রে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ২৩৫ Time View

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের আগের দিন, ২ হাজার ৯৬৪ কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া ভোটের দিন সকালে ৩৯ হাজার ৬১ কেন্দ্রে ব্যালট পেপার যাবে। এবার সংসদ নির্বাচনে মোট কেন্দ্র ৪২ হাজার ২৫টি।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সব রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে এ নির্দেশনা পাঠিয়েছেন।

ইসি জানায়, রোববার (৭ই জানুয়ারি) অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট পেপারের অধিকতর নিরাপত্তার জন্য ভোটগ্রহণের দিন সকালে ভোটকেন্দ্রে ব্যালট পেপার পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের চাহিদার পরিপ্রেক্ষিতে পার্বত্য জেলা, উপকূলীয় এলাকা, দ্বীপ, চর অঞ্চল, নদী পরিবেষ্টিত দুর্গম এলাকা বিবেচনায় ২ হাজার ৯৬৪টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণের আগের দিন নির্বাচনী মালামালসহ ব্যালট পেপার পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি